মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গাঙ্গুলির মিশেল এই ভারতীয় ক্রিকেটার, বড় মন্তব্য করে বসলেন ইরফান পাঠান

মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের দুই অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত করা হয়। এই দুই ক্রিকেটারের সাফল্যের পরিমাণ প্রচুর। কিন্তু এমন কি কেউ আছেন যিনি এই দুই ক্রিকেটারের সমকক্ষ হয়ে উঠবেন? এই নিয়ে এবার সাহসী মন্তব্য করে বসলেন ইরফান পাঠান।

কয়েক দিন আগে ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবার আইপিএল এর খেতাব জিতিয়েছেন রোহিত শর্মা। আর এমন দুর্ধর্ষ অধিনায়কত্বের জন্য রোহিতকে ধোনি ও সৌরভের সংমিশ্রণ হিসেবে দাবি করে বসলেন ইরফান।

এই নিয়ে একটি সাক্ষাতকারে বরোদার এই অলরাউন্ডার বলেছেন, “যেভাবে রোহিত শর্মা জয়ন্ত যাদবকে ব্যবহার করল, তাতে ওনার ক্লাস বোঝা যায়। যে কোনও অধিনায়ক একজন পেসার নিতেন নিজের দলে। কিন্তু রোহিত নিজের উপর ভরসা রেখে সিদ্ধান্ত নিয়েছেন। এতেই বোঝা যায় কত স্বচ্ছ ওনার ভাবনা চিন্তা। এতেই বোঝা যায় যে উনি বোলারদের অধিনায়ক। রোহিত হলেন মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গাঙ্গুলির মিশেল। গাঙ্গুলি নিজের বোলারদের উপর ভরসা রাখতেন এবং তাদের উপরেই দায়িত্ব দিতেন। ধোনি নিজের বোলারদের উপর ভরসা রাখতেন কিন্তু সবসময় নিজের উপর বিশ্বাস রেখে তিনি সিদ্ধান্ত নিতেন।”

RELATED Articles