ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে এখন ভারত কিছুটা ব্যাকফুটের দিকে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৫৭৮ রানের তুলনায় টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের পারফরম্যান্স খুব ভালো ছিল না। পুরো দল ৩৩৭ রানে অলআউট হয়ে যায়। তবে তার থেকেও হতাশাজনক ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্স। অধিনায়ক জো রুট সহ অন্যান্য ইংল্যান্ড ব্যাটসম্যানরা ১৭৮ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ড্যানিয়েল লরেন্সের উইকেট নেওয়ার পরে পেস বোলার ইশান্ত শর্মা নতুন রেকর্ড গড়লেন। টেস্ট ক্রিকেটে তিনি ৩০০ উইকেট শিকারী। এই মাইলস্টোন ছোঁয়া তিনি ভারতের তৃতীয় পেস বোলার।
ইশান্ত শর্মা তাঁর কেরিয়ারের ৯৮ তম টেস্ট ম্যাচে এই অবস্থানে পৌঁছেছেন। ইশান্ত শর্মার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (৪৩৪) ও জাহির খান (৩১১) ভারতের হয়ে এই কীর্তি অর্জন করেছেন। অনিল কুম্বলে ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট নিয়ে ভারতীয় দলের বোলারদের মধ্যে শীর্ষে এবং হরভজন সিংহ ৪১৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। টেস্ট ক্রিকেটে আর অশ্বিনেরও উইকেট শিকারের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছেন। বিসিসিআইও অভিনন্দন জানিয়েছে ইশান্তের এই কৃতিত্বের জন্য।
দিল্লির এই পেস বোলার এই পর্যায়ে পৌঁছানোর পরে, তাকে বিসিসিআই অভিনন্দন জানিয়ে টুইট করেছে, “ইশান্ত শর্মাকে অভিনন্দন, তিনি টেস্টে ৩০০ উইকেট শিকারকারী তৃতীয় ভারতীয় পেস বোলার। ড্যান লরেন্সকে এলবিডব্লিউর মাধ্যমে তিনি ইংল্যান্ডকে তৃতীয় ধাক্কা দেন।”





