আজ মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের উপর নির্ভর করেছিল কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফ ভাগ্য। সোশ্যাল মিডিয়া জুড়ে কেকেআর সমর্থকরা মুম্বইয়ের হয়েই গলা ফাটাচ্ছিল। কিন্তু মুম্বই সদয় হল না মুম্বই। তাদের কাছে এই ম্যাচ ছিল নিয়ম রক্ষার। আগেই প্লে-অফে চলে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কলকাতা ও হায়দ্রাবাদ দুজনের পয়েন্টই ১৪, কিন্তু নেট রান রেট বেশি হায়দ্রাবাদের। যার জেরেই পিছিয়ে গেল নাইটরা। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এদিন ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলছিলেন রোহিত শর্মাও। চোটের কারণে কিছুদিন ম্যাচ খেলেননি তিনি। যদিও এদিন ব্যাট হাতে ব্যর্থ হলেন রোহিত। হিটম্যান ফিরলেও মুম্বইয়ের ব্যাটিং একেবারেই ফিকে লাগল এদিন।
নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান করে মুম্বই। অলরাউন্ডার কায়রন পোলার্ডের ২৫ বলে ৪১ রানের সৌজন্যে এই রানে পৌঁছায় মুম্বই। রান তাড়া করতে নেমে সহজে ম্যাচ জিতে নেয়। ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। মুম্বইয়ের বোলিংও এদিন খুব একটা আক্রমণাত্মক ছিল না। কারণ নিয়ম রক্ষার এই ম্যাচে তারা দিন জসপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দিয়েছিল। হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৫৮ বলে ৮৫) ও বঙ্গ ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার (৪৫ বলে ৫৮) সৌজন্যে জয়লাভ করল দল।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার