করোনা আবহে বিশ্বের সব কিছুই যেন থমকে গিয়েছে। অলট-পালট হয়ে গিয়েছে অনেকের অর্থনৈতিক অব্যবস্থা। ক্রিকেট বিশ্বেও বেশ কিছু টুর্নামেন্ট স্থগিত হয়ে গিয়েছে। করোনা আবহ না থাকলে টি-২০ বিশ্বকাপ চলত অস্ট্রেলিয়ায়। আইসিসি-এর সিদ্ধান্ত অনুযায়ী করোনার কারণে টি– ২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গিয়েছে। এই টি- ২০ বিশ্বকাপে না খেলার ফলে অনেক ক্রিকেটারই আর্থিক সঙ্কটে ভুগছেন। এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় দলের ক্রিকেটার পল ভান মেকেরেনকে।
আর্থিক সঙ্কট দূর করতেই উবের ইটসে খাবার ডেলিভারির কাজ করছেন তিনি। নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। পল লেখেন, “এখন হয়তো ক্রিকেট খেলতাম। কিন্তু এখন শীতের মরশুমে সংসার চালাতে উবের ইটসে খাবার ডেলিভারির কাজ করছি। কীভাবে সময় বদলে গেল। যাই হোক, হাসতে থাকুন।” মূহুর্তেই ভাইরাল হয়ে যায় তার এই টুইট। ক্রিকেটার তথা মানুষ হিসেবেও তাঁকে সম্মান জানিয়েছেন নেটিজেনরা।
করোনা আবহের জন্য বহু জল্পনার পর অবশেষে আইবিসি বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আইসিসি পুরুষদের টি- ২০ বিশ্বকাপ ২০২০ আপাতত স্থগিত। এই বছর অস্ট্রেলিয়ায় ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও অস্ট্রেলিয়ায় কোভিড -১৯ মামলার সংখ্যা মারাত্মক নয়। তবে আইবিসি বোর্ড জানিয়েছে তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং ২০২১-২২ সালে যাতে আইসিসির বিশ্বব্যাপী ইভেন্টগুলি সক্ষম করা যায় সে বিষয়ে আয়োজকদের সম্মতি দেবে।





