দিওয়ালির সাজে স্পষ্ট বেবি বাম্প, অনিতা হাসনন্দানিকে দেখে মুগ্ধ ভক্তর

নারীদের জীবনের অন্যতম একটি স্বপ্ন থাকে মা হওয়ার।এটি একটি মেয়ের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন। নারীসত্তা থেকে মাতৃসত্তায় উত্তীর্ণ হওয়ার যে যাত্রাপথ থাকে মেয়েরা বেশ ভালোরকম উপভোগ করেন।

ঠিক সেরকমই মা হওয়ার এই জার্নিটা উপভোগ করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অনিতা হাসানন্দানি। তার প্রতিটা ইনস্টাগ্রামে পোস্ট দেখলেই বোঝা যায় যে তার গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত তিনি জমিয়ে উদযাপন করছেন। লকডাউনে তিনি আর তার স্বামী রোহিত নিজেদের সম্ভাব্য প্যারেন্টহুডকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।

দিওয়ালির দিনেও হবু বাবা মা চুটিয়ে আনন্দ উপভোগ করছেন।অন্যবারের থেকে এবারের দিওয়ালি অনেকটাই আলাদা করোনা ভাইরাসের কারণে।অন্যবার নিজের সমস্ত বন্ধু এবং পরিবারের সাথে অনিতা দিওয়ালি সেলিব্রেশন করেন। বাড়িতে পুজো করে বাইরে পার্টি করেন অভিনেত্রী। কিন্তু এবছরটা অন্যরকম। এই বছর তিনি মা হতে চলেছেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে অনেকটাই সাবধানে থাকতে হচ্ছে অভিনেত্রীকে।তাই হাসি মজা খাবার-দাবার এবং আলো দিয়েই এই দীপাবলি কে স্বাগত জানিয়েছেন এই জুটি।

সোনালী রঙের সালওয়ার সেটে দেখা গিয়েছে অনিতাকে যেখানে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথায় খোঁপা কানের দুলে তাকে লাগছে অতুলনীয়। স্বামীর সঙ্গে এই ছবি পোস্ট করতে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভক্তরাও তাদেরকে দিওয়ালির শুভেচ্ছা জানান।

আরও অন্যান্য খবর