বিশ্ব হৃদয় দিবসে সৌমিতার ক্যানভাস তুললো #UseYourHeart to fight Covid-19 এর সুর

সেপ্টেম্বরের ২৯ তারিখ সারা বিশ্ব ব্যাপী ‘বিশ্ব হৃদয় দিবস’ (World Heart Day) পালন করা হয়| কার্ডিওভাসকুলার ডিজিজ (সিভিডি) প্রতিবছর প্রচুর মানুষের জীবন নেয়, যার কারণে বিশ্বব্যাপী মৃত্যুর হার ৩১%। তাই প্রতি বছরের মতো এই বছরও সারা বিশ্বে পালিত হবে বিশ্ব হৃদয় দিবস| এই বছরের স্লোগান #UseYourHeart to fight covid-19|

আন্তর্জাতিক সংগীত শিল্পী খ্যাতনামা চিত্রকর সৌমিতা সাহা এই #UseYourHeart to fight covid-19 কর্মযজ্ঞে সামিল হন তাঁর অনবদ্য পেইন্টিং কে এই দিনটির প্রতি উৎসর্গ করে, সৌমিতার ক্যানভাস রেঙেছে ”থ্রোবিং ভিভাসিটি” নামক থীমটিকে পেইন্টিংয়ের রঙে|

সৌমিতার চিত্রকলার বৈশিষ্ট তার জিওমেট্রিক ফর্মকে রেখা ও রঙের বুকে স্বাচ্ছন্দে মিলিয়ে দেওয়ার খেলা| দেশের বেশ কিছু শহরে ইতি মধ্যে অনেকবার প্রদৰ্শিত হয়েছে ২৮বর্ষীয়া সুন্দরী শিল্পীর শিল্প কর্ম| সৌমিতার গান যেমন পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে তেমনি সৌমিতার আঁকা ছবিও প্রদর্শিত হয়েছে মার্কিন যুক্ত রাষ্ট্রের নামকরা প্রদর্শনী গৃহে| স্থাপত্য বিদ্যায় স্নানটোক স্কলার বঙ্গ তনয়া টলিউডের বেশ কিছু ছবি ও গান গেয়েছেন, রবীন্দ্র সংগীত জগতে তার অবদানের কারণেই তাকে সংগীতজ্ঞের আসন প্রদান করা হয়|

soumita painting

‘থ্রোবিং ভিভাসিটি’ নিয়ে বেশ কিছু কথা বলতে বলতে বঙ্গ তনয়া আরও জানান, “হৃদরোগে সারা পৃথিবী ব্যাপী বহু মানুষ জীবন হারান তাই, হার্ট এর যত্ন নেওয়া ম্যান্ডেটরি| কোভিড-১৯ এর অস্থির সময়ে আমরা যদি হৃদরোগ সম্বন্ধে একটু সচেতন হই, শরীরের একটু বেশি যত্ন নেই তবে কোভিডকে খুব শিগগির পরাস্ত করবো আমরা| তাই শিল্পী হিসেবে সমাজকে সচেতন করা আমি নিজের দায়িত্ব বলে মনে করি|”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment