অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হল কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। তবে সুপার ওভারের টেনশনকে ছাপিয়েও সমর্থকদের নজর কেড়েছিল আম্পায়ার। ভারতের এই আম্পায়ারের নাম পশ্চিম পাঠক। মহারাষ্ট্রের বাসিন্দা, তাঁর স্টাইল দিয়েই তিনি নজর কেড়েছেন নেটিজেনদের। এমনকি ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও তাঁকে নিয়ে কথা বলেছেন।
সোশ্যাল মিডিয়ায় তাঁর কাঁধ পর্যন্ত চুল নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া আম্পায়ারিংয়ের সময় তিনি যেভাবে হাঁটু ধরে দাঁড়িয়েছিলেন, সেই নিয়েও শুরু হয়েছে চর্চা। কেউ তাকে মহেন্দ্র সিং ধোনিও বলছেন। একজন ব্যবহারকারী টুইট করেছেন, “হায়দরাবাদ ও কলকাতার মধ্যে খেলা ম্যাচে আম্পায়ারিং পশ্চিম পাঠক ধোনির দ্বারা অনুপ্রাণিত বলে মনে হয়।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “পশ্চিম পাঠক রকস্টার।” কেউ কেউ লিখেছেন, “পশ্চিম পাঠকের দিকে তাকালে মনে হয় তাঁর আসল কাজ রকস্টারের।”
২০০৯ সাল থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করছেন পশ্চিম পাঠক। তিনি কলকাতার ইডেন গার্ডেন্সে গত মরসুমেও আম্পায়ারিং করে গিয়েছেন। ভারতীয় ক্রিকেটে তিনিই প্রথম আম্পায়ার, যিনি হেলমেট পরে ম্যাচ পরিচালনা করতে নেমেছিলেন সেই ২০১৫ সালে। রবিবারের দুটি ম্যাচই সুপার ওভাররে গেছিল। রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে সুপার ওভারে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স।





