কিংস ইলেভেন পাঞ্জাবকে নিয়ে এ কেমন কথা বললেন সচিন তেন্ডুলকর

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আট উইকেটে ম্যাচ জেতে কিংস ইলেভেন পাঞ্জাব। আর সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে জেতান কে এল রাহুল ও ক্রিস গেইল। দুজনে অর্ধশতরান মেরে ম্যাচ বের করে দিয়ে আসেন। কিন্তু এতদিন পর কেন ক্রিস গেইলকে খেলানো হল, এই নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

https://twitter.com/sachin_rt/status/1316800538181328898?s=20

নিজের টুইটারে ক্রিস গেইলের প্রশংসা করতে গিয়ে পাঞ্জাবের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লিখেছেন, “ক্রিস গেইলকে আবারও ফিরে আসতে দেখে ভালো লাগছে এবং ওনার ৫৩ রানের ইনিংস দেখে বেশ ভালো লেগেছে। এখনও মনের মধ্যে প্রশ্ন জাগে, কিংস ইলেভেন পাঞ্জাব কি ভেবে গেইলকে এতদিন বসিয়ে রেখেছিল।”

গেইলকে খেলানো নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মত ছিল, এতদিনে সুবুদ্ধি ফিরল কিংস ইলেভেন পাঞ্জাব টিম ম্যানেজমেন্টের। ক্রিস গেইলের মত এমন বিধ্বংসী ক্রিকেটারকে বসিয়ে রেখে কতটা ক্ষতি, তা দেখিয়ে দিয়েছে পাঞ্জাব। আর তাদের এতদিনকার এই ভুলের জন্য কিংস ইলেভেন পাঞ্জাবকে সমালোচিত করলেন সচিন তেন্ডুলকর।

RELATED Articles