ভারতের ঐতিহাসিক ড্র করার দিনই এসেছে সুখবর। বিরাট পরিবারে এসেছে নতুন সদস্য। বাবা হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা হলেন মা। এই খবরে তাদের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। কন্যা সন্তানের নামকরণ কী করা হবে সেই নিয়ে চলছে জল্পনা।
আদৌ কি হয়েছে নামকরণ? সোশ্যাল মিডিয়ায় চলছে নানান গুঞ্জন। জানা গিয়েছে, বিরুষ্কার মেয়ের নাম নাকি রাখা হয়েছে আনভি। সংস্কৃতে আনভি-র অর্থ মহালক্ষ্মী। যদিও এখনও এও বিষয়ে বিরাট পরিবারের তরফ থেকে কোনও ঘোষণা করা হয়নি।
সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে জন্ম নিল বিরাট কন্যা। বলা বাহুল্য, ইন্সটাগ্রামে নরম কম্বলে ঢাকা ফুটফুটে কন্যার ছবি গতকাল রাত্রে শেয়ার করলেন বিরাট কোহলির ভাই বিকাশ কোহলি। ছবির সাথে অভিনন্দন জানালেন নতুন সদস্যকে। কিন্তু সেই ছবিকে বিরাট-অনুস্কার কন্যাসন্তানের ছবি ভেবে ভুল করলেন সোশ্যাল মিডিয়ার সদস্যরা।





