করোনা আক্রমনের জেরে অমীমাংসিত অবস্থায় রয়েছে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি বছরে সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে করার পরিকল্পনা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবারের এশিয়া কাপ পাকিস্তানের আয়োজন করার কথা থাকলেও বেঁকে বসে বিসিসিআই। তাই স্থান পরিবর্তন নিয়ে মার্চের শুরুতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা স্থগিত হয়ে যায়।
এদিকে সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পাকিস্তান থেকে সরে এশিয়া কাপ দুবাইতে হতে পারে বলেও অনেকে মনে করছেন। কিন্তু সূত্রের খবর, পাকিস্তান কিংবা দুবাই নয়, এশিয়া কাপের আসর জমতে পারে ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কাতে।





