সূর্য কুমারের দলে নির্বাচন না হওয়ার পিছনে রয়েছে এই কয়েকটি কারণ, জানুন!

ক্রিকেট মহলে এখন একটা বিষয় নিয়েই ভালো বিতর্ক হচ্ছে। তা হল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্য কুমার যাদব যোগ্যতা থাকা সত্ত্বেও কেন ভারতীয় দলে স্থান পেলেন না? কেন অস্ট্রেলিয়ার সফরের টি-২০ দলের জন্য সূর্য কুমারকে দলে নেওয়া হল না? তবে সোশ্যাল মিডিয়া সহ ক্রিকেট বিশেষজ্ঞদের মুখে মুখে যে এই কথাটাই ঘুরছে তা কি আদৌ যুক্তিযুক্ত। বলা বাহুল্য, শুধু আইপিএলের প্যারফরম্যান্স দেখে কখনোই ভারতীয় দলে কাউ নির্বাচন করা হয় না।

গত দুই-তিন বছর ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের ওন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সূর্য কুমার, দলের হয়ে ওপেনও করেছেন তিনি। খোদ নির্বাচকরা বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন সূর্যের দলে সুযোগ না পাওয়া নিয়ে। এই বছরের শুরুতে ইন্ডিয়া এ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে সূর্য কুমার যাদব ব্যর্থ হয়েছিলেন।। তিনটি ওয়ানডে খেলে তিনি মাত্র ৬০ রান করেন।

অর্থাৎ বিদেশের মাটিতে খুব একটা ভালো প্রদর্শ নেই তার। সেই কারণেই তাকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়ায় হল না। তবে এখনই ভারতীয় দলে সূর্য কুমারের নির্বাচন হলেও খেলার সুযোগ থাকত না, কারণ দলে রয়েছে একাধিক তারকা। যারা প্রায় সকলেই কম-বেশি দুর্দান্ত এবং নিজের সেরাটা দিয়ে দলে আছেন। তো কারোর জায়গায় সূর্য সুযোগ পেতেন বলে মনে হয় না।

আরও অন্যান্য খবর