দুরন্ত ইনিংস খেলেও শাস্তি পেলেন ক্রিস গেইল, কারণটা জেনে নিন

গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। কিংস ইলেভেন পাঞ্জাবকে বড় রান তোলার ক্ষেত্রে এদিন মুখ্য ভূমিকা রাখেন ইউনিভার্স বস। ছয়টি চার ও আটটি বিশাল ছয়ের মাধ্যমে ৯৯ রানের অসাধারণ ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার। কিন্তু তা সত্ত্বেও শাস্তি পেলেন গেইল।

কিন্তু কেন? ইনিংসের শেষ ওভারে জোফ্রা আর্চারের দুরন্ত ইয়র্কারে বোল্ড হন গেইল। এক রানের জন্য নিজের শতরান করতে পারেননি গেইল। আর সেই হতাশায় আউট হওয়ায় পর মাঠের মধ্যে ব্যাট ছুড়ে ফেলেন ইউনিভার্স বস। এই ধরণের কার্যকলাপ আইপিএল এর কোড অফ কন্ডাক্টের নিয়মবিরুদ্ধ। যার ফলে গেইলের ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা নেওয়া হয়।

কিন্তু এই ধরণের আচরণ একজন সিনিয়র ক্রিকেটের থেকে কি প্রত্যাশিত? এই বিষয়ে অনেকে অনেক কিছু বললেও পরে জোফ্রা আর্চারকে শুভেচ্ছা জানান গেইল। আউট হওয়ার পর ক্ষোভ প্রকাশ করলেও পরের মুহুর্তে আর্চারের সাথে হাত মিলিয়ে নিয়ে স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখান গেইল।

RELATED Articles