প্রথম টেস্টে কি ওপেনিং জুটি নিয়ে নামবে অস্ট্রেলিয়া? ইঙ্গিত দিলেন টিম পেইন

অ্যাডিলেডে দিন রাতের টেস্টে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে অস্ট্রেলিয়া। কিন্তু ওপেনারদের অভাবে কাদের দিয়ে ইনিংস শুরু করবে, সে নিয়ে ধন্ধে রয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। কিন্তু অধিনায়ক টিম পেইন ইঙ্গিত দিয়েছেন, নয়া ওপেনিং জুটি নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সম্ভবত জো বার্নস ও ম্যাথু ওয়েড করতে পারেন ওপেন।

 

জো বার্নসকে নিয়ে টিম পেইন বলেছেন, “জো বার্নসের কথা বলতে গেলে, আমার মনে হয় না উনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। উনি এই টেস্ট ম্যাচের জন্য মুখিয়ে রয়েছেন। রান করার দিক থেকে ওনার পারফর্মেন্স অতটা ভালো হয়নি কিন্তু যদি এই দলের হয়ে টেস্ট ক্রিকেটে ওনার পরিশ্রমটি খেয়াল করেন, সেটি খুবই খুবই ভালো।”

 

এদিকে উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের প্রসঙ্গে পেইন জানিয়েছেন, “ম্যাথু ওয়েডের কথা বলতে গেলে, আমরা দেখেছিলাম গত বছর নিউজিল্যান্ড সফরে যেভাবে শর্ট বলে আমরা অস্বস্তিতে ছিলাম, সেখানে উনি দলের জন্য নিজের শরীর দিয়ে দিতে চেয়েছিলেন।”

RELATED Articles