অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড়সড় বিশ্ব রেকর্ডের মুখোমুখি বিরাট কোহলি

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ভারতকে মোমেন্টাম দিতে মরিয়া থাকবেন অধিনায়ক বিরাট কোহলি। কারণ বাকি তিন টেস্টে তিনি অনুপস্থিত থাকবেন। আর সেই কারণে প্রথম টেস্টে বড় রান করতে চাইছেন অধিনায়ক বিরাট, আর এর ফলে যাতে টিমের জয় আসুক, সে নিয়েও আশাবাদী কোহলি।

কিন্তু প্রথম টেস্টে বড়সড় বিশ্ব রেকর্ডের মুখোমুখি রয়েছেন বিরাট। এই মুহুর্তে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শতরান করার তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অ্যাডিলেডে যদি বিরাট শতরান করে ফেলেন, তাহলে পন্টিংকে টপকে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি আন্তর্জাতিক শতরান করবেন বিরাট।

এই মুহুর্তে এই দুই অধিনায়ক রয়েছেন ৪১ এ। অধিনায়ক হিসেবে ৩২৪ টি ম্যাচ খেলে ৪১ টি শতরান করেছেন রিকি পন্টিং, সেখানে মাত্র ১৮৭টি ম্যাচ খেলে এই মাইলস্টোনে পৌঁছেছেন কোহলি।

আরও অন্যান্য খবর