ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি আজ ৩২ বছর বয়সে পা দিলেন। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়াকোহলি বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে রয়েছেন। তাঁর সাথে স্ত্রী অনুষ্কা শর্মাও সংযুক্ত সেখানে রয়েছেন এবং দলের সঙ্গে মিলে জন্মদিন সেলিব্রেট করছেন।
How it started ➡️ how it ended 😉
Captain Kohli’s birthday celebration was as smashing as his batting! 🎂@imVkohli#PlayBold #WeAreChallengers #HappyBirthdayViratKohli pic.twitter.com/sWsuNJHxse
— Royal Challengers Bengaluru (@RCBTweets) November 5, 2020
কোহলির জন্মদিন সেলিব্রেট করে ডেল স্টেইন তার ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছেন। এই পোস্টে বিরাট কোহলিকে তার সতীর্থদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং সবাই তার উপর কেক মাখিয়ে দিচ্ছেন। বিরাটের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও। দেশের অন্যান্য তারকারাও বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন।
বলা বাহুল্য, বিরাটের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই বছর আইপিএলের প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। শুক্রবার ৬ নভেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটর ম্যাচ খেলতে মুখোমুখি হবে কোহলিরা। এই বছর আরসিবি ১৪ টি ম্যাচ খেলে ৭ টি ম্যাচ জিতেছে, বাকি ৭ টিতে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। আরসিবির দল তাদের শেষ চারটি ম্যাচে টানা পরাজয়ের শিকার হয়েছে। এবার প্লে-অফে বিরাট-এবিডিরা জয় পান কিনা সেটাই দেখার।
View this post on Instagram





