ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছিল, তবুও ক্যানবেরায় তৃতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়াকে দাপটের সাথে হারাল টিম ইন্ডিয়া। আর এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ভারতীয় বোলাররা, অস্ট্রেলিয়ার মত তারকা টিমকে অল আউট করে। তবে আজকের ম্যাচে অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করা বিরাট কোহলি এই প্রথমবার কোনও ক্যালেন্ডার বছর শতরান ছাড়া শেষ করলেন। গত ১১ বছর ধরে তিনি কোনও না কোনও সময়ে শতরান করেই গিয়েছেন, কিন্তু এবার সেই সুযোগ হাতছাড়া করলেন বিরাট।
এদিন ক্যানবেরায় মানুকা ওভাল মাঠে জস হেজলউডের বলে আউট হন বিরাট কোহলি। তবে আউট হওয়ার আগে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলে গিয়েছেন ভারতের অধিনায়ক। এদিন দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান করার নজিরও গড়েছেন বিরাট।






