হঠাৎই শনিবার স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন৷ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে ধোনি লেখেন, ‘‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ ৷ আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন।’’ বিদায়বেলায় বেছে নিলেন নিজের প্রিয় গান ও একটি নির্দিষ্ট সময়!
কিন্তু কেন ঠিক এমন দিনে, এমন সময়েই নিজের অবসর ঘোষণা করলেন ক্যাপ্টেন কুল?
এতেই উঠে এল দুটি থিওরি। সেদিন শুধু ধোনিই নন, অবসর নিয়েছেন সুরেশ রায়নাও। আর প্রথম থিওরিটি আসে এখানেই। ধোনির জার্সির নম্বর চিরকালই ৭৷ একই রকমভাবে রায়নার জার্সির নম্বর ৩৷ দুজনেই একদিনে অবসরের ঘোষণা করেন৷ এই দুটি নম্বর মিলে হয় ৭৩৷ উল্লেখ্য ভারতের ৭৩ পার করা স্বাধীনতা দিবসেই তাঁরা ঘোষণা করলেন তাঁদের অবসর৷
https://twitter.com/anuragashk/status/1294853585528713217?s=20
এবার আসা যাক দ্বিতীয় থিওরিতে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে যায়৷ সেটিই ছিল ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ৷ যে সময় ম্যাচটি শেষ হয় সেটা ছিল ৭.২৯ মিনিট অর্থাৎ ১৯.২৯!
https://twitter.com/msdfansofficial/status/1294688809330700289?s=20





