পাকিস্তান ক্রিকেট দলকে ভারতের কাছ থেকে শেখার নির্দেশ দিলেন জাহির আব্বাস

পাকিস্তানের কিংবদন্তী ব্যাটসম্যান জাহির আব্বাসকে একসময় এশিয়ার ব্র্যাডম্যান বলা হত। সেই জাহির আব্বাস আজ পাকিস্তান ক্রিকেটের এমন অবস্থা দেখে হতবাক। আর তাই নিজেদের শুধরানোর জন্য ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকে শেখার নির্দেশ দিলেন জাহির।

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহির বলেন, “আপনি দেখুন ভারতের ব্যাটসম্যানরা আজকাল কেমন পারফর্ম করে। যখনই দল বিপদে পড়ে তখন কেউ না কেউ এসে রান করে বাঁচিয়ে দেয়। এই জিনিসটাই আমি চাই পাকিস্তান শিখুক।”

পাশাপাশি দেশে একটি অ্যাসোসিয়েশন দরকার বলে মনে করেন জাহির। তিনি বলেন, “অবশ্যই এই দেশে একটি শক্তিশালী খেলোয়াড়দের সংগঠন থাকা দরকার। সাধারণত মানুষ তাদের কথা শোনে। অন্যান্য দেশে রয়েছে, খেলোয়াড়দের সংগঠন অনেক বিষয়েই সিদ্ধান্ত নেয়। সংগঠনের সাথে খেলোয়াড়দের সুরক্ষা জড়িয়ে থাকে, বোর্ড ও খেলোয়াড়দের মধ্যেকার বার্তাবাহক হিসেবে তারা কাজ করে।”

RELATED Articles

Leave a Comment