অভিনেত্রী শ্রাবন্তী মানেই বিতর্কের ঝুলি। শ্রাবন্তী অভিনেত্রী হিসেবে যত না খ্যাতি পেয়েছেন, তার চেয়েও বেশী খ্যাতি অর্জন করেছেন তার বিতর্কিত পারিবারিক জীবনের দৌলতে। সম্প্রতি, ছেলে ঝিনুক ওরফে অভিমন্যুর সঙ্গে পাহাড় ভ্রমণে গেছেন অভিনেত্রী। নিজেদের ঘুরে বেড়ানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। দুজনেরই পরনে শীতের পোশাক।
এর আগে ছেলে ঝিনুকের সঙ্গে একটি ছবি তোলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক ট্রোল হন শ্রাবন্তী। ছবিগুলির পোজ ছিল সিডাকটিভ। কোনও মা তার ছেলের সঙ্গে এই পোজে কীভাবে ছবি তুলতে পারে তা নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েন অভিনেত্রী। নিন্দার ঝড় উঠে সেই ছবি নিয়ে।
খুব কম বয়সে দূরদর্শনে সিরিয়ালের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন শ্রাবন্তী। অল্প বয়সেই রাজীবের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। রাজীব তখন উঠতি পরিচালক। এরপর ছেলে ঝিনুকের জন্মের পর আবার অভিনয় জীবনে ফিরে আসেন অভিনেত্রী। সেই সময় বিভিন্ন জায়গায় রাজীব-শ্রাবন্তীকে সুখী দম্পতি হিসেবে দেখা গেলেও পরবর্তীকালে অভিনেত্রী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ আনেন। ফলে বিবাহ বিচ্ছেদ হয় দুজনের।
এরপর শ্রাবন্তী কৃষ্ণ ব্রজ নামে এক মডেলকে বিয়ে করেন। ক্যামেরার সামনে বেশ হাসিখুশিই দেখা যেতে থাকে নবদম্পতিকে। কিন্তু বিয়ের এক বছরের মদ্ধেই বিচ্ছেদ হয় তাদের। প্রায় দু বছর আগে রোশন সিং নামে এক পাইলটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ছেলে ঝিনুকের অনুমতি নিয়েই এই বিয়েতে সম্মতি জানান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাদের। কিন্তু ঝিনুক ও রোশনকে একসঙ্গে খুব কমই চোখে পড়েছে।





