এবার আই লিগ জয়ী দলের ফুটবলারকে নিজেদের দলে সামিল করল ইস্টবেঙ্গল

চলতি করোনার মরশুমে একের পর এক নতুন ফুটবলারদের নিজেদের দলে সামিল করে এই মরশুমের জন্য শক্তিশালী দল তৈরী করছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই করোনার জেরে দেশব্যাপী সমস্ত টুর্নামেন্ট মাঝ পথেই বন্ধ করতে হয়েছে। সাথে ফেডারেশন মোহন বাগানকে আই লিগ জয়ী ঘোষণা করেছে। কিন্তু লাল-হলুদ দল যেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজেদের ভবিষ্যৎকে সুন্দর করতে লেগে পড়েছেন। এর আগে গোলকিপার মোহাম্মদ রফিক আলি সর্দারকে দলে সামিল করেছিল ইস্টবেঙ্গল। এরপর ওপর একজন বাঙালি গোলকিপার শঙ্কর রায়কে সামিল করতে চলেছে লাল হলুদ।

এবার আই লিগ জয়ী দলের ফুটবলারকে নিজেদের দলে সামিল করল ইস্টবেঙ্গল

এবার কার্যত আই লিগ জয়ী মোহনবাগান দল থেকে গোলকিপার তুলে আনল লাল-হলুদ দল। শঙ্কর নিজের ফুটবল কেরিয়ার শুরু করেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সেকেন্ড ডিভিশনে। এরপর তিনি মোহনবাগান দলে যোগ দেন ২০১৭ সালে। কিন্তু তিনি প্রথম আই লিগে খেলার সুযোগ পান ২০১৮-১৯ এর মরশুমে। এরপর তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। ২০১৯-২০ এর আই লিগে তিনি তার দুর্দান্ত খেলার প্রদর্শন করেন। বিরোধী পক্ষের ৬টি গোলকে তিনি আটকে দেন যা এবারের আই লিগের সর্বোচ্চ ‘ক্লিন চিট’। এবার এই মধ্যবয়স্ক গোলকিপার লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নেমে নিজের ফুটবল দক্ষতার প্রদর্শন দিতে চলেছেন।

RELATED Articles

Leave a Comment