ডার্বির পরেও অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল! বেহালাকে ৬ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

ডার্বিতে জিতে ফেলার পর অনেক সময় দেখা যায়, পরের ম্যাচেই দলটা একটু হোঁচট খায়। কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তেমন কিছুই হল না। বরং ডার্বির জয়ের রেশ গায়ে মেখেই বারাকপুরে বেহালা এসএস’কে রীতিমতো গোলবৃষ্টিতে ভাসিয়ে দিল বিনো জর্জের ছেলেরা—একেবারে ৬-০!

ম্যাচের শুরু থেকেই যেন আগুনে মেজাজে মাঠে নামে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষের ডিফেন্সে একের পর এক আক্রমণ শানাতে থাকেন চাকু মাণ্ডি ও ডেভিড লালহানসাঙ্গারা। ১৮ মিনিটেই প্রথম ধাক্কা! তন্ময়ের দারুণ কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করে যান চাকু মাণ্ডি।

তারপর তো যেন গোল উৎসব শুরু! ৩০ মিনিটে ডেভিড নিজেই স্কোরশিটে নাম লেখালেন। আর মাত্র তিন মিনিট পরেই তৃতীয় গোল, এবার গোলদাতা মহম্মদ আশিক। বিরতিতে যাওয়ার সময় স্কোরবোর্ডে তখন ৩-০।

দ্বিতীয়ার্ধে ফিরে যে বেহালা এসএস ঘুরে দাঁড়াবে—সেই আশাটা মিথ্যে করে দিল ইস্টবেঙ্গলের ধারাবাহিক আক্রমণ। দ্বিতীয়ার্ধের ৭১ থেকে ৭৫ মিনিট, মাত্র চার মিনিটের মধ্যে তিন-তিনটে গোল! একে একে নাসিব রহমান, মার্ক জোথানপুইয়া ও গুইতে ভানলালপেকা নাম তুললেন স্কোরশিটে।

আরও পড়ুনঃ Operation Mahadev :কাশ্মীরে সেনার ‘মোক্ষম জবাব’! পহেলগাঁও হামলার বদলা অপারেশন মহাদেব-এ, খতম পাক কমান্ডো সুলেমান-সহ তিন জঙ্গি!

শেষ পর্যন্ত ম্যাচ শেষ হল ৬-০ গোলে। বেহালা এসএস রীতিমতো দিশেহারা। আর ইস্টবেঙ্গল? তারা বুঝিয়ে দিল—ডার্বির পরেও তাদের গতি একটুও কমেনি, বরং লিগে তারা জয়ের ট্র্যাকেই রয়েছে, চোখে যেন আরও বড় লক্ষ্য।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles