করোনা আক্রান্ত প্রাক্তন ইস্টবেঙ্গল তথা ভারতীয় ফুটবলার জবি জাস্টিন

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ভারতীয় ফুটবলার জবি জাস্টিন (Jobby Justin)। ভারতীয় ফুটবলে তিনিই প্রথম যিনি কোভিড আক্রান্ত হলেন। এর আগে ফুটবল বিশ্বে একাধিক ফুটবলার তথা কোচ-ম্যানেজারেরা করোনার শিকার হয়েছেন। করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে এই মুহূর্তে কেরলে নিজের বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন তিনি। অবশেষে করোনা হানা দিল ভারতীয় ফুটবলে।

জবির দেহে কোনোরকম উপসর্গ নেই, তবে পরীক্ষা করে দেখা গিয়েছে কোভিড- ১৯ পজিটিভ। চিকিৎসকের পরামর্শও নিয়েছেন তিনি। প্রাক্তন ইস্টবেঙ্গল (East Bengal) এই ফুটবলার গত মরসুমেও এটিকের হয়ে খেলেছিলেন, বর্তমানে এটিকে-মোহন বাগানের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। ভারতীয় দলের জার্সি গায়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন।

লাল-হলুদ ক্লাবের হয়ে সেরা ফর্মে ছিলেন জবি। জবি জানান, ‘‘শরীরে তেমন সমস্যা নেই, তবে একটু দুর্বল লাগছে, সেই কারণেই পরীক্ষা করেছিলাম, দেখলাম কোভিড পজিটিভ।’’

আরও অন্যান্য খবর