আইএসএল দলগুলি ভেন্যু নিয়ে গ্রুপ বিন্যাস সাজাল এফএসডিএল

কয়েকদিন আগে এফএসডিএল এর তরফে জানানো হয়েছিল, গোয়ার তিনটি স্টেডিয়ামে আয়োজিত হবে এবারের আইএসএল। ফতোরদা, ভাস্কো এবং বাম্বোলিমের স্টেডিয়ামে হবে সমস্ত ম্যাচ। এবার সরকারিভাবে ঘোষিত ১০টি ফ্র‍্যাঞ্চাইজির জন্য নির্দিষ্ট স্টেডিয়ামের আয়োজন করল এফএসডিএল।

গোয়ার তিনটি শহরে হবে এবারের আইএসএল। ফতোরদা, বাম্বোলিম এবং ভাস্কোতে ১০টি দলকে ভাগ করে খেলানো হবে। মূলত ৩-৪-৩ ফর্মেশনে ভাগ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই গ্রুপবিন্যাস।

ফতোরদা – এটিকে-মোহনবাগান, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি

বাম্বোলিম – চেন্নাইন এফসি, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি এবং কেরালা ব্লাস্টার্স

ভাস্কো – জামসেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং হায়দ্রাবাদ এফসি

https://twitter.com/MarcusMergulhao/status/1295426557280792577

RELATED Articles

Leave a Comment