যৌন কেলেঙ্কারির অভিযোগে পিএসজি স্ট্রাইকার, বাতিল করা হল চুক্তি

ফের ফুটবলে যৌন কেলেঙ্কারির অভিযোগ। এবার অভুযোগ উঠল পিএসজি দলের স্ট্রাইকার জেসে রড্রিগেজের বিরুদ্ধে। যৌন কেলেঙ্কারির এই অভিযোগের কারণে ২৭ বছর বয়সি এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগেই তাকে ছেড়ে দেবে পিএসজি। ক্লাব সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই তরুণ ফুটবলারের বিরুদ্ধে তার প্রেমিকার মডেল বান্ধবীর সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে।

 

জানা গিয়েছে, ওই বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন পিএসজি স্ট্রাইকার। গত মাসে গ্রান ক্যানারিয়ার একটি পার্টিতে সামাজিক দূরত্বের নিয়মগুলি উপেক্ষা করে এবং মাস্ক না পরে তার ফটো দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পিএসজি ক্লাবের সভাপতি নাসের আল-খেলাইফির সাথে স্পেনীয় ফরোয়ার্ডের চুক্তি ব্যক্তিগত জীবনে ক্লাবের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করে দিচ্ছিল।

 

ক্লাবের একটি বিবৃতিতে লেখা হয়েছে, “প্যারিস সেন্ট-জার্মেইন এবং জেসে চুক্তিটি শেষ করতে সম্মত হয়েছেন, যা ৩০ জুন ২০২১ এ শেষ হওয়ার কথা ছিল।” ওই মডেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অডিও ক্লিপ পোস্ট করেছিল, যার মধ্যে জেসে তার সঙ্গীকে ‘পাগল’ এবং ‘বোরিং’ বলে ডাকে। সেই অডিওতে মাদ্রিদের একটি নাইট ক্লাবে যৌন মিলনের কথাও শোনা যায়।

RELATED Articles