ইস্টবেঙ্গল ছেড়ে আই এস এল ক্লাব-এ যেতে চলেছেন এই তারকা ফুটবলার।

তিনিই ছিলেন ইস্টবেঙ্গল রক্ষণের শেষপ্রহরী। লাল-হলুদ ভক্তদের অন্যতম ভরসা। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একদিন ইস্টবেঙ্গলে খেলবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার ইস্টবেঙ্গল ছেড়ে পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতেই ফিরতে চলেছেন এই তারকা গোলকিপার।

লালথুয়ামমাওয়াইয়া রালতে-কে আগামী মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) বেঙ্গালুরু এফসির হয়েই হয়তো খেলতে দেখা যাবে। বেঙ্গালুরুর দ্বিতীয় গোলরক্ষক প্রবসুখান গিল কেরল ব্লাস্টার্স-এ যোগ দেওয়ায় বেঙ্গালুরু এফসি এখন তাঁদের প্রাক্তন গোলরক্ষক রালতেকে গুরপ্রীত সিংহ সান্ধুর সাথে দলে ফিরিয়ে আনতে চাইছেন।

২০১৪ থেকে ২০১৮’র মধ্যে, তিনি বেঙ্গালুরু এফসিকে ২০১৫-১৬ বর্ষে আই লিগ শ্রেষ্ঠ হতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

উল্লেখ্য, এই ২৭ বছর বয়সী ফুটবল তারকা ২০১১ সালে শিলং লাজংয়ের সঙ্গে তাঁর পেশাগত ফুটবল জীবন শুরু করেন।

RELATED Articles

Leave a Comment