সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তী দিয়েগো মারাদোনাকে খেলার মাঠে সম্মান জানিয়েছিলেন লিওনেল মেসি। লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে গোল করার পর মারাদোনাকে সম্মান জানাতে নিজের জার্সি খুলে দেন মেসি। নিজের জার্সি খোলার পর মেসির পরনে ছিল মারাদোনার ছোটবেলার ক্লাব নিউ ওয়েলস ওয়েল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। সেই জার্সি পরেই মেসি আর্জেন্টাইন তারকা ফুটবলের রাজপুত্রকে সম্মান জানালেন।
মেসির এই সম্মান জানানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। মারাদোনা ও মেসি ভক্তরা যা দেখে আপ্লুত। আর এই জার্সি খুলে সম্মান জানাতে গিয়েই মেসি নিয়ম ভেঙে ফেললেন। সেই অপরাধেই স্প্যানিশ সকার ফেডারেশন জরিমানা করল মেসির। নিয়ম হল ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার জার্সি খুলতে পারবেন না। খেলার মাঠে জার্সি খোলার অপরাধে মেসির ৬০০ ইউরো জরিমানা হল। ভারতীয় মুদ্রায় যার মুল্য প্রায় ৫৪ হাজার টাকা।
মারাদোনার মৃত্যুতে তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় আবেগপূর্ণ বার্তা লিখেছিলেন। ফুটবলার হিসেবে তার জনপ্রিয়তা নিয়ে আর কিছু বলার অবকাশ থাকে না। ফুটবল জগতের পাশাপাশি পুরো আর্জেন্টিনা গভীর শোকে।





