ধীরে ধীরে এবার আধুনিকতা ও পেশাদারিত্বের দিকে এগোচ্ছে মহামেডান স্পোর্টিং (Mohammedan S.C.)। এবার নিজেদের মিডিয়া পার্টনার হিসেবে সদ্যপ্রতিষ্ঠিত মিডিয়া সংস্থা ডিজিটাল আইডিয়াসের জুড়ল মহামেডান স্পোর্টিং। আধুনিক ফুটবলের মোড়কে মুড়ে ফেলতে বড়সড় উদ্যোগ নিচ্ছে মহামেডান স্পোর্টিং। নতুন ম্যানেজমেন্টের অধীনে এ যেন এক অন্য মহামেডান স্পোর্টিং।
মঙ্গলবার ডিজিটাল আইডিয়াস এবং মহামেডান স্পোর্টিং-এর ফেসবুক পেজে এই খবরটি ঘোষিত হয়। ছবির মাধ্যমে এই বিশেষ গাঁটছড়ার কথা ঘোষিত হয়। প্রখ্যাত ধারাভাষ্যকার ও সাংবাদিক সুমন চক্রবর্তী এবং বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গোপাল রায় মিলে এই সংস্থাটি গড়ে তোলেন। এবার এই প্রতিষ্ঠানটি যুক্ত হল ঐতিহ্যশালী ক্লাবের মিডিয়া পার্টনার হিসেবে।





