আজ এএফসি চ্যাম্পিয়নস লিগ টু এর প্রথম ম্যাচে খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। আজ ঘরের মাঠে অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে প্রতিপক্ষ তাজিকিস্তানের ক্লাব রাভশানের বিরুদ্ধে খেলবে হোসে মলিনার ছেলেরা। ম্যাচের কিক অফ টাইম সন্ধ্যে ৭:৩০। ডুরান্ড কাপের ফাইনালের ব্যর্থতা এবং আই এস এল এর প্রথম ম্যাচে মুম্বাইয়ের সাথে ২ গোলে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করার ব্যর্থতা ভুলে কি আজ মাঠে ফুল ফোটাবে সবুজ মেরুনের ১১ যোদ্ধা?
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহনবাগান কোচ হোসে মলিনার। স্বস্তি বোধ করার মত পরিবেশ এখন নেই দলের পারফরম্যান্সে। নর্থ ইস্ট এর বিরুদ্ধে ডুরান্ড কার ফাইনালে হেরে যাওয়া, আইএসেলের প্রথম ম্যাচেই মুম্বাইয়ের বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও জঘন্য ডিফেন্সের দরুন ম্যাচ ড্র করা। এইসব ঘটনাই চিন্তার ভাঁজ ফেলেছে সবুজ মেরুনের কোচের কপালে। তবে আজ সমর্থকদের সামনে, ঘরের মাঠে অনবদ্য ফুটবল খেলে কাম ব্যাক করতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড এখন সেটাই দেখার।
আজকের ম্যাচেও মোহনবাগানের ডিফেন্স নিয়ে প্রশ্ন থাকবে। ডিফেন্সের অবস্থা যে পাকাপোক্ত নয় তা বোঝাই গেছে ডুরান্ড কাপের ফাইনাল এবং আইএসএল এর প্রথম ম্যাচে। ডিফেন্সকে শক্তপোক্ত করতে নিয়ে আসা হয়েছে পর্তুগিজ ফুটবলার নুনো রেইসকে। তবে রেইস এখনও যোগ দেননি দলের সাথে। তার অনুপস্থিতিতে কি আগের ম্যাচগুলোর মতই অবস্থা হয় মোহনবাগান ডিফেন্সের এখন সেটাই দেখার।
বিদেশি নিয়েও যথেষ্ট চিন্তায় আছেন সবুজ মেরুন কোচ হোসে মলিনা। নতুন নিয়ম অনুযায়ী এএফসি চ্যাম্পিয়নস লিগ টু এর প্রত্যেক ম্যাচেই প্রথম একাদশে এগারোটা করেই বিদেশি খেলাতে পারে যে কোনও দল। নুনো রেইস এখনও দলে যোগ দেননি। খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীন আলবার্তো রদ্রিগেজের। অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার জেমি ম্যাকলারেনকে কবে মাঠে দেখতে পাওয়া যাবে সে বিষয়ে কোনও ধারণা করা যাচ্ছে না। বাকি বিদেশিদের বিগত কয়েক ম্যাচে কেউই ফর্মে নেই।
টিভিতে কোথায় দেখা যাবে এই ম্যাচ?
ভারতে এএফসি প্রতিযোগিতার সম্প্রচারের স্বত্ব আছে স্পোর্টস১৮ নেটওয়ার্কের অধীনে। মোহনবাগান সুপার জায়েন্টস বনাম রাভশান ম্যাচ দেখা যাবে স্পোর্টস১৮ ৩ চ্যানেলে।
ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
মোহনবাগান বনাম রাভশান ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। তবে খেলা দেখা যাবে না ফ্রিতে।





