‘বিনীত গোয়েলের থেকেও ভয়ঙ্কর, সিপিএম জমানায় তৃণমূলকেই খুন করাতেন, বিজেপির লোককে মেরেছেন’, নতুন পুলিশ কমিশনার মনোজ ভর্মার সার্টিফিকেট দিলেন অর্জুন

আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে নিজেদের পাঁচ দফা দাবী জানান তারা। এর মধ্যে একটি দাবী ছিল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। এবার নতুন পুলিশ কমিশনারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং।

গতকাল, মঙ্গলবার পুলিশ কমিশনারের পদ থেকে সরেছেন বিনীত গোয়েল। তাঁর জায়গায় নতুন সিপি করা হয়েছে মনোজ ভার্মাকে। সেই নতুন সিপি-কে নিয়ে এবার জুনিয়র চিকিৎসকদের সতর্ক করলেন অর্জুন সিং। জানালেন এই মনোজ ভার্মা আসলে বিনীত গোয়েলের থেকেও বেশি ভয়ঙ্কর। তাঁর অত্যাচারের কাহিনীও বর্ণনা করেছেন বিজেপি নেতা।  

অর্জুন সিং জানাচ্ছেন, “বিনীত গোয়েলের থেকেও বিপদজনক মনোজ বর্মা। এই মনোজ বর্মা ব্যারাকপুরে চার বছরে থেকে সব ক্রিমিনালদের গুন্ডা বানিয়েছেন। তাঁরা কেউ কাউন্সিলর হয়েছেন, এমএলএ হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। এরা মনোজ বর্মার প্রোডাক্ট”।

নতুন পুলিশ কমিশনারকে ‘অদ্ভুত ক্যারেক্টর’ বলে দাবী করেছেন অর্জুন। বলেন, “উনি সিপিএম জমানায় তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে। ২০১৯ সালে ব্যারাকপুরে পুলিশকে দিয়ে দু’জন নিরীহ ছেলেকে গুলি করিয়েছিলেন। তারপর রাত্রিবেলা গুণ্ডা দিয়ে দুই ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছেন। একজনও গ্রেফতার হয়নি”।

অর্জুনের দাবী, “ব্যারাকপুরকে অপরাধপ্রবণ এলাকা করেছেন মনোজ বর্মা। বিজেপি কর্মী-নেতাদের খুন করায়। ২০২১-এ কতজনকে মনোজ বর্মা মেরেছেন জানেন”।

এখানেই শেষ নয়, বিজেপি নেতা আরও জানান, “এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোজ বর্মাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন। এখন ডাক্তাররা বুঝতে পারবেন। ওদের আন্দোলনকে আমি স্যালুট জানাই। ওরা তো বিনীত গোয়েলের পদত্যাগের দাবি রেখেছিল। কাকে নিয়ে এল”?

আরও পড়ুনঃ ‘একটাও ত্রিপল, খাবার আসেনি, উনি তো এলেন, আর টাটা-বাই বাই করে চলে গেলেন’, মমতা চলে যাওয়ার পরই ক্ষোভ উগড়ে দিলেন বন্যা দুর্গতরা

নতুন এই সিপি-কে নিয়ে জুনিয়র চিকিৎসকদের সতর্কবাণী দিয়ে অর্জুন সিং বলেন, “আমি বলছি সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা। এ ভয়ঙ্কর। বিনীত গোয়েলের থেকেও অতি ভয়ঙ্কর। উনি যা রোড রোলার চালাবেন ভাবতেও পারবেন না। কলকাতার হাসপাতাল থেকে আরও টাকা তোলার জায়গা উঠল। আমরা জানি। সবটাই চোখে দেখা”।

RELATED Articles