বাংলার ক্রীড়াজগতেও উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন প্রণব মুখোপাধ্যায়

দীর্ঘ লড়াইয়ের পর সোমবার প্রয়াত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০২০ সাল এমনিই যেন একটা অভিশাপ, তার উপর দেশের রাজনীতিতে নক্ষত্র পতন। তবে শুধু রাজনীতিতেই মোড়া ছিল না প্রাক্তন রাষ্ট্রপতির জীবন, বাংলার ক্রীড়াজগতেও উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তিনি। তাঁর বাবা কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের নামে একটি ফুটবল টুর্নামেন্টও হত মুর্শিদাবাদে।

সেই সূত্রেই তাঁর যোগাযোগ ছিল কলকাতা ময়দানের তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং-এর সঙ্গে। ওই টুর্নামেন্টে একটি প্রদর্শনী ম্যাচে ময়দানের বড় ক্লাবগুলি অংশ নিতেন। ইস্টবেঙ্গল ক্লাবে প্রণব বাবুর সাধারণ সদস্যপদও ছিল। একই সঙ্গে মোহনবাগান ক্লাবও তাঁকে সাম্মানিক সদস্যপ দিয়েছিল। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্মকর্তারা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেন, “ক্লাবের সাধারণ সদস্যপদ দেওয়ার পর উনি বলেছিলেন চিরকালই কলকাতার দুটি বড় ক্লাব নিয়ে তাঁর আগ্রহ ছিল।”

মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, “আমি যখন গিয়েছিলাম প্রণববাবুকে আমন্ত্রণ করতে উনি বলেছিলেন মোহনবাগান স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতীক ছিল বলে এই ক্লাবটা তাঁকে বরাবরই আকর্ষণ করেছে।” সোমবার বিকেলে প্রণব মুখোপাধ্যায়ের ছেলে তথা লোকসভার সাংসদ অভিজিত মুখোপাধ্যায় টুইট করে প্রণব মুখোপাধ্যায়ের দুঃসংবাদটি জানান। ব্রেন টিউমারের জন্যই প্রণববাবু ভর্তি হয়েছিলেন দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে। এরপর তার ব্রেন টিউমারের অপারেশন সফল হলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

RELATED Articles

Leave a Comment