এটিকে-মোহনবাগানের নয়া স্পনসর হিসেবে জুড়ল বেটিং কোম্পানি SBOTOP.net

শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এটিকে-মোহনবাগান ঘোষণা, আসন্ন মরশুমে তাদের নতুন স্পনসর হতে চলেছে অনলাইন স্পোর্টস বেটিং কোম্পানি SBOTOP। জনপ্রিয় বিদেশী বেটিং কোম্পানি কেল্টন ম্যানক্স এর অধীনস্থ এই কোম্পানির সাথে এই চুক্তি।

এই চুক্তির বিষয়ে এটিকে-মোহনবাগানের সিইও রঘু আইয়ার এই চুক্তি নিয়ে বলেছেন, “আমরা অত্যন্ত খুশি SBOTOP.net কে আমাদের প্রিন্সিপাল স্পনসর হিসেবে পেয়ে। আমরা তাদের অশেষ ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য এবং মুখিয়ে রয়েছি আসন্ন আইএসএল এর জন্য।”

https://twitter.com/atkmohunbaganfc/status/1324645418697809924?s=20

ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত পাব্লিক গ্যাম্বলিং অ্যাক্ট (১৮৬৭)। সেই আইনের মধ্যে SBOTOP এর মুখ্য সংস্থা কেল্টন ম্যানক্সের যাবতীয় কার্যকলাপ জড়িয়ে পড়েছিল। যার জেরে ভারত সরকারের তরফে অনুমোদন পাওয়া যাচ্ছিল না। কিন্তু অবশেষে কেল্টন ম্যানক্সের থেকে আলাদা হয়ে এই চুক্তি হওয়ায় শেষ অবধি মিলল ছাড়পত্র।

RELATED Articles