চোট সমস্যার জেরে ইস্টবেঙ্গলে আসছে অষ্টম বিদেশি, জানুন কে?

নিজেদের প্রথম আইএসএল টুর্নামেন্ট একেবারেই ভালো যাচ্ছে না স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গলের জন্য। আগের ম্যাচে এসসি ইস্টবেঙ্গল নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল, আর সেটি দুর্ধর্ষ জামসেদপুর এফসিকে আটকে। পরপর তিনটি ম্যাচে হেরে প্রথম পয়েন্ট পেয়েছে লাল-হলুদ শিবির। একটিও গোল না করা এবং প্রতিপক্ষের থেকে একের পর এক গোল খাওয়া।

 

সময় ভালো যাচ্ছে না লাল-হলুদ শিবিরের। তার উপর চোট আঘাতের সমস্যা তো লেগেই আছে। এই কারণেই নিজেদের দলে অষ্টম বিদেশিকে নিতে উদ্যোগী এসসি ইস্টবেঙ্গল। চুক্তি হয়েছে নাইজেরিয়ার অনুর্ধ্ব ১৯ দলের ফুটবলার ব্রাইট এনুবাখারের সাথে। মাত্র ২২ বছর বয়সী তরুণ এই স্ট্রাইকার এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলে ফাউলারের দলের শক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

 

মঙ্গলবার সকালেই তার আসার কথা ছিল লাল-হলুদ শিবিরে। যদিও সই করতে এখনই পারবেন না তিনি। অ্যারন আমাদি, হলওয়ে এবং ড্যানি ফক্সের চোট থাকায় এই অষ্টম বিদেশির কথা ভাবছে কোচ রবি ফাউলার ও লাল-হলুদ ম্যানেজমেন্ট। এর আগে ফাউলার বলছিলেন, “জয়ে ফেরা শুধু সময়ের অপেক্ষা।” পরিকল্পনা রয়েছে যে অ্যারন আমাদিকে ছাড়পত্র নেওয়াতে রাজি করিয়ে এই বিদেশিকে সই করানো হবে। জানুয়ারিতে আইএসএলের ট্রন্সফর উইন্ডোতেও কিছু ভারতীয় খেলোয়াড়কে নেবে লাল-হলুদ শিবির।

RELATED Articles