ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে দেখা যেতে পারে। কোভিড- ১৯ মহামারীর কারণে ক্রিকেট বিরতির পরে ভারতের ফিরছে ঘরোয়া ক্রিকেট। সৈয়দ মুস্তাক আলী টি- ২০ টুর্নামেন্টের সাথে ঘরোয়া ক্রিকেট ভারতে ফিরবে। এই টুর্নামেন্টের জন্য ৩০ জন সদস্যের সম্ভাব্য খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে পাঞ্জাব ক্রিকেট। যুবরাজ সিংয়ের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত। গত বছরই যুবরাজ সিং ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এরপরে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন যুবিকে পাঞ্জাবের হয়ে খেলার জন্য অনুরোধ করেছিল এবং যুবি তাতে রাজিও হয়েছিলেন।
যুবির বয়স ৩৯ বছর এবং তিনি মোহালির পিসিএ স্টেডিয়ামে কয়েক দিন প্রশিক্ষণ নিচ্ছেন। যুবি নিজেই নিজের ব্যাটিংয়ের একটি ছোট্ট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে যুবি এই টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। পিসিএ সচিব পুনিত বলি বলেছেন, “আমরা এখনও বিসিসিআইয়ের জবাবের অপেক্ষায় রয়েছি।” বিসিসিআই থেকে এনওসি পাওয়ার পর কানাডার গ্লোবাল টি- ২০ লিগে অংশ নিয়েছিলেন যুবি। বিসিসিআই সক্রিয় ক্রিকেটারদের বিদেশী টি- ২০ লিগে অংশ নিতে দেয় না। সৈয়দ মুস্তাক আলী টি- ২০ আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে এবং টুর্নামেন্টটি ৩১ জানুয়ারী পর্যন্ত খেলা হবে।
পাঞ্জাবের সম্ভাব্য খেলোয়াড়রা হলেন- মনদীপ সিং, যুবরাজ সিং, অভিষেক শর্মা, সলিল অরোরা, গীতাংশ খেরা, রমনদীপ সিং, সনভীর সিং, করণ কৈলা, রাহুল শর্মা, কৃষ্ণ আলং, সন্দীপ শর্মা, অর্শদীপ সিং, একজোট সিং, নমন ধীর, অভিষেক গুপ্ত, হিমাংশু সত্যওয়ান, গুরকিরত সিং, আনমলপ্রীত সিং, প্রভসিমরণ সিং, নেহা বধেরা, আনমল মালহোত্রা, আরুস সবরওয়াল, অভিনব শর্মা, হরপ্রীত ব্রার, মায়াঙ্ক আরকান্দে, বলতেজ সিং, সিদ্ধার্থ কৌল, বরিন্দর সরণ, গুরনুর সিং, হারজান, অভিজিৎ গার্গ, কুণওয়ার পাঠক।





