মোহনবাগানকে নিয়ে আবেগের বার্তা শিল্টনের

দীর্ঘদিন সবুজ-মেরুণের সৈনিক হয়ে ক্লাবের একাধিক ওঠাপড়া দেখেছেন। স্বাক্ষী থেকেছেন প্রচুর সাফল্য ও ব্যর্থতার। কিন্তু আজ যখন এটিকের সাথে মার্জ করে দেশের সর্বোচ্চ লিগে খেলবে মোহনবাগান, তখন তার স্বাক্ষী হতে পারলেন না বাজপাখি শিল্টন পাল। আর এই নিয়ে খারাপ লেগেছে তার, সেটিও ব্যক্ত করলেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

আইলিগের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে শিল্টন জানিয়েছেন, “খুবই কষ্টের মুহুর্ত ছিল। বুঝতেই পারছেন কতটা আবেগ ছিল ক্লাবটার প্রতি যেখানে আমি ১৪ বছর খেলে এসেছি।”

এরপর তার পরবর্তী চ্যালেঞ্জ ভবানীপুর এফসিকে আইলিগে তোলা, সেই নিয়ে শিল্টন বলেছেন, “পেশাদার হিসেবে, প্রতিটি ম্যাচ আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমার লক্ষ্য হল ভবানীপুর এফসিকে আইলিগের মূলপর্বের যোগ্যতা অর্জন করানো।”

RELATED Articles

Leave a Comment