‘শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন’, বিবাহবিচ্ছেদের পর হার্দিকের সম্পত্তির কত শতাংশ পাবেন নাতাশা, সত্যিই পথে বসতে হবে অলরাউন্ডারকে?

Hardik-Natasha divorce: কানাঘুষো শোনা যাচ্ছে, হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)নাতাশা স্তানকোভিচের (Natasha Stankovic) নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে (Hardik-Natasha divorce)। বেশ কিছুদিন ধরেই এমনই গুঞ্জন চলছে। প্রতিবছরই আইপিএলের ভিআইপি বক্সে দেখা যায় নাতাশাকে। তবে এবার ছন্দ কেটেছে, স্বামী হার্দিকের খেলা দেখতে মাঠে আসেননি স্ত্রী নাতাশা (Natasha Stankovic)। এই ঘটনাকে কেন্দ্র করেই তাদের দাম্পত্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে কী‌ পারিবারিকভাবে বিচ্ছেদ হয়নি (Hardik-Natasha divorce)

এদিকে হার্দিকের (Hardik Pandya) দাদা ক্রুণাল পান্ডিয়া তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। সেই পোস্টে দেখা যাচ্ছে ক্রুণালের কোলে হার্দিক (Hardik Pandya) এবং নাতাশার (Natasha Stankovic) ছেলে অগস্ত্য এবং তার বড় ছেলে। এই ছবিটি পোস্ট করে ক্রুণাল লেখেন, ‘আমার ভালো থাকার, শান্তির জায়গা।’ ক্রুণালের এই পোস্টে মন্তব্য করেছেন নাতাশা (Natasha Stankovic)। তিনি একটি ইমোজি কমেন্ট করেছেন। এতেই স্বস্তি পেয়েছেন হার্দিক ও নাতাশা জুটির অনুরাগীরা। তবে কি তাদের বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র একটা জল্পনা (Hardik-Natasha divorce)। এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)নাতাশা স্তানকোভিচের (Natasha Stankovic) বিবাহ বিচ্ছেদ নিয়ে আরও একটি জল্পনা মাথাচাড়া দিয়েছে। জানা যাচ্ছে নাকি হার্দিকের সম্পত্তির শতাংশর মালিক হবেন নাতাশা ও তাদের পুত্র অগস্ত্য। তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় নাতাশার পোস্ট। নাতাশার পোস্ট নিয়ে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে। এদিকে অন্য এক জল্পনা, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তাঁর শিশুপুত্র (Hardik-Natasha divorce)। এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।”

সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ্যে আসতেই এই ঘটনার পাল্টা যুক্তি ঘোরাফেরা করছে। বেশ কিছু বছর আগে এক সাক্ষাৎকারে হার্দিক (Hardik Pandya) জানিয়েছিলেন, তার সম্পত্তির সবটা তার মায়ের নামে করা। যাতে ভবিষ্যতে সম্পত্তির ভাগ অন্য কাউকে না দিতে হয় তাই এমন সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে রেখেছিলেন ক্রিকেটার। প্রথম থেকেই প্রেম জীবন নিয়ে সতর্ক ছিলেন ক্রিকেট তারকা। মাঠ ময়দান দেখে আট ঘাট বেঁধেই যেন তিনি নেমেছিলেন। এ সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। আবার অনেকেই মনে করছেন প্রেম নিয়ে অনেক আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিলেন তিনি। বুঝতে পেরেছিলেন সংসার ভাঙতে পারে(Hardik-Natasha divorce)। ভালোবাসার পর বিয়ে করেও সংসার ভাঙতে পারে তার ইঙ্গিত নাকি হার্দিক (Hardik Pandya) আগে থেকেই পেয়েছিলেন, এমনটাই মনে করছেন হার্দিকের অনুরাগীরা।

উল্লেখ্য, ২০২০ সালে ৩১শে মে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক হার্দিক (Hardik Pandya) ও সার্বেরিয়ান মডেল, নৃত্যশিল্পী নাতাশা (Natasha Stankovic)। সে বছরেই ৩০ শে জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যের জন্ম হয়। প্রায় চার বছর কেটে গিয়েছে। ছন্দপতন ঘটেছে তাদের সম্পর্কে (Hardik-Natasha divorce)। তবে বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি হার্দিক বা নাতাশা কেউই।

RELATED Articles