Rahul Dravid Return Extra Remuneration: আপনার ব্যাংকে ৫ কোটি টাকা ঢুকলেই আড়াই কোটি টাকা ফেরত দিয়ে দিতে পারবেন? রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কিন্তু পারলেন। বিশ্বকাপ জিতে পারিশ্রমিক হিসেবে পাওয়া ৫ কোটি টাকা থেকে আড়াই কোটি টাকা বিসিসিআইকে ফেরত দিয়ে দিলেন দ্রাবিড় (Rahul Dravid Return Extra Remuneration)। কিন্তু কেন এমনটা করলেন তিনি? কারণ জানলে আপনার রাহুল দ্রাবিড়ের প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। একজন ভালো কোচ হওয়ার আগে একজন ভালো মানুষ হয়ে ওঠা প্রয়োজন।
দিন কয়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ১২৫ কোটি টাকার চেক পুরস্কার হিসেবে পেয়েছে টিম ইন্ডিয়া। এই পুরো টাকাটা ভাগাভাগি হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে। এই টাকা থেকে খেলোয়াড়রা ও হেড কোচকে পাঁচ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করে বিসিসিআই। কিন্তু রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সহকারী কোচ বিক্রম রাথোর, টি দিলীপ ও পারাশ মারোয়ারের ভাগ্যে জোটে আড়াই কোটি টাকা করে। পুরস্কার অর্থের এই অসম বন্টন পছন্দ হয়নি হেড কোচ রাহুল দ্রাবিড়ের। তাই তিনি বিসিসিআইকে ৫ কোটি টাকা পুরস্কার মূল্য থেকে আড়াই কোটি টাকা ফিরিয়ে দেন (Rahul Dravid Return Extra Remuneration)। রাহুল দ্রাবিড় বলেন, আমার সহকারী কোচদের থেকে আড়াই কোটি টাকা বেশি পাওয়ার যোগ্য নই আমি। তাই ওরা যদি আড়াই কোটি টাকা পেয়ে থাকেন, আমিও আড়াই কোটি টাকাই নেব।
রাহুল দ্রাবিড়ের এই সিদ্ধান্তে চমকে যান বিসিসিআইয়ের কর্তারা। বিসিসিআই কর্তারা সিদ্ধান্ত নেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ফিরিয়ে দেওয়া আড়াই কোটি টাকা এবার ভাগ হয়ে যাবে চারজন কোচিং স্টাফের মধ্যে (Rahul Dravid Return Extra Remuneration)। এবার রাহুল দ্রাবিড় সহ সহকারি তিন কোচ ৩ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা করে পাবেন। রাহুলের এই সাহসী পদক্ষেপ দেখে গোটা দেশ ওর তারিফ করতে শুরু করেছে। অনেকেই হয়তো জানেন না রাহুল দ্রাবিড় মানুষটা এরকমই। এর আগেও তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। ২০১৮ সালে যখন রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ, সেসময় আন্ডার ১৯ ওয়ার্ল্ড কাপ যেতে টিম ইন্ডিয়া। আইসিসি থেকে প্রাপ্ত পুরস্কার এর ভাগাভাগি হয় সবার মধ্যে। সে সময় রাহুলকে ৫০ লক্ষ টাকা দেওয়া হলেও তার সহকারী কোচদের জোটে কুড়ি লক্ষ টাকা করে। সেবারেও নিজের পুরস্কার মূল্য থাকে ৩০ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন দ্রাবিড়। সেটা ভাগ করে নিয়েছিলেন সবার মধ্যে। গোটা বিশ্ব রাহুল দ্রাবিড়কে তার ভদ্র ব্যবহারের জন্যই ভালোবাসে (Rahul Dravid Return Extra Remuneration)।
এত বড় ক্রিকেট ক্যারিয়ারে তিনি কোনদিনও ঝামেলায় জড়াননি। তিনি (Rahul Dravid) এসেছেন, ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, বিদায় নিয়েছেন। রাহুল দ্রাবিড়ের নীরবতাই শ্রেষ্ঠ নিদর্শন। আরো একবার তিনি বুঝিয়ে দিলেন হয় দলের সকলকে সমান সাম্মানিক দিন, নয়তো আমার সাম্মানিক ফিরিয়ে নিন। আমার দলে কেউ ছোট বড় নয়, সকলে সমান।
এমনটা ঘটনার নিদর্শন নেহাতই কম নয়। সাল ২০১৭, বেঙ্গালুরু ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হল রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। নিঃসন্দেহে এই ডিগ্রির সকলের কাছে বেশ সম্মানের। সেই ডিগ্রি রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ফিরিয়ে দিলেন এবং বললেন আমি এই ডক্টরের ডিগ্রি নেওয়ার যোগ্য নই, আমি আমার স্ত্রীকে দেখেছি ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য রাতের পর রাত না ঘুমাতে দেখেছি, আমি মায়ের কাছে গল্প শুনেছি তিনি কত কষ্ট করে ডক্টরেট হয়েছেন। কিন্তু এই ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য আমি কোন কষ্ট করিনি। তাই আমি যদি কখনো ডক্টরেট ডিগ্রি পাই এই কষ্টটা করেই পেতে চাই। গুঞ্জন শোনা যাচ্ছে গৌতম গম্ভীর চলে যাওয়াতে নাকি রাহুল দ্রাবিড়কে মেন্টর হিসেবে দলে চাইছেন নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। যদি এটা সত্যি হয় তাহলে প্রত্যেক কলকাতাবাসী ভীষণ খুশি হবে।





