ঠিক যেন ছোট্ট বিরাট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকার প্রথম ছবি

এই এক বছর হল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার জীবনে এসেছে তাদের ছোট্ট পুতুল ভামিকা। এই গত এক বছর ধরে বিরাট ও অনুষ্কা সবরকমভাবেই চেষ্টা করেছেন যাতে ভামিকার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস না হয়। বিরাট ভামিকার ছবি না তোলার জন্য একাধিকবার পাপারাৎজিকে অনুরোধও করেছেন। ভামিকার ছবি শেয়ার না করার জন্য অনুষ্কা নিজের অনুরাগীদের ধন্যবাদও জানান।

কিন্তু শেষরক্ষা হল না। শেষমেশ স্পোর্টস চ্যানেলই ফাঁস করে দিল ভামিকার ছবি। বিরাট-অনুষ্কা কন্যার ছবি এখন নেট মাধ্যমে ভাইরাল। কেপ টাউনে চলছে ভারত ও সাউথ আফ্রিকার ওয়ান ডে ম্যাচ। এই ম্যাচ দেখতেই মায়ের সঙ্গে গ্যালারিতে হাজির ছিল ভামিকা।

মায়ের কোলে চেপে বেসশ উৎসাহের সঙ্গেই বাবাকে খেলতে দেখছিল সে। মা-ও তাঁকে বারবার বাবার খেলা দেখাচ্ছিলেন। অনুষ্কা ও ভামিকার এই মুহূর্তের ভিডিওই সম্প্রচার করা হয় স্পোর্টস চ্যানেলের মাধ্যমে।

এই ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। প্রথমবার ভামিকাকে দেখে বেশ উচ্ছ্বসিত নেটিজেনরা। অনেকের মতেই, ভামিকাকে দেখতে এক্কেবারে বিরাটের মতোই হয়েছে। ঠিক যেন ছোট্ট বিরাট।

https://twitter.com/HariKrish_D95/status/1485198717938696197?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1485198717938696197%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fsports-channel-leaked-vamika-first-photo-nn%2F

তবে এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন অনেকেই। নেটিজেনদের একাংশের বক্তব্য, মা-বাবাই যেখানে এখন চান না যে তাদের সন্তানের ছবি সামনে আসুক, সেখানে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন দায়িত্বজ্ঞানহীনতার মতো কাজ করা হল কীভাবে? যদিও এই বিষয়ে বিরাট বা অনুষ্কা এখনও কোনও প্রতিক্রিয়া দেন নি।

কিছু মাস আগেই অনুষ্কা পাপারাৎজি ও নিজের ফ্যানপেজগুলির উদ্দেশে একটি বিশেষ বার্তা দেন। ভামিকার কোনও ছবি বা ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার না করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। ভামিকা ধীরে ধীরে বড় হচ্ছে, তাঁকে নিয়ন্ত্রণ করা সহজ হবে না। তাই তিনি অনুরোধ করেছিলেন যাতে কেউ ভামিকার ছবি ফাঁস না করেন।

RELATED Articles