‘আমাকে সরিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন করা হয়’, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য যুবরাজ সিংয়ের

২০১৯ সালে ক্রিকেটের সমস্ত রকম ম্যাচ থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। সম্প্রতি ২০০৭ সালে গ্রেগ চ্যাপেলের বিতর্কে সময় তাঁকে দলের ক্যাপ্টেন না করা নিয়ে মুখ খুললেন তিনি।

২০০৭ সালে গ্রেট চ্যাপেল বিতর্কে সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের পাশে দাঁড়িয়ে ছিলেন যুবরাজ সিং। সেই পাশে দাঁড়ানোর খেসারত দিতে হয় যুবরাজ সিংকে। দলের বিপর্যস্ত অবস্থায় অধিনায়কত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। সবাই ধরে নিয়েছিল এরপর জাতীয় দলের অধিনায়ক হবেন যুবরাজ সিং।

কিন্তু ভারতীয় ফুটবল বোর্ডের তরফে যুবরাজ সিং কে অধিনায়কত্ব দেওয়া হয়নি। তার বদলে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করা হয়। এরপর ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জয় করে।

সঞ্জয় মঞ্জরেকারের প্রশ্নের উত্তরে যুবরাজ সিং জানিয়েছেন, ২০০৭ সালে অধিনায়ক হওয়ার কথা ছিল তারই। কিন্তু এরপরে গ্রেগ চ্যাপেল এর বিতর্ক শুরু হয়। সেই সময় শচীন তেন্ডুলকরের পাশে দাঁড়িয়ে ছিলেন যুবরাজ সিং। ভারতীয় ক্রিকেট বোর্ড এই ব্যাপারটিকে মেনে নিতে না পেরে যুবরাজ সিংকে অধিনায়ক করেনি। এর বদলে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করা হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles