জ্যোতিষশাস্ত্রে শনিকে বলা হয় কর্মফলের দেবতা। মনে করা হয়, শনি উপর খারাপ দৃষ্টি দেয়, তার জীবনে সমস্যার শেষ থাকে না। ভালো কাজ করলে যেমন শনির আশীর্বাদ মেলে, তেমনই আবার খারাপ কাজ করলেও কঠোর শাস্তি দেন শনিদেব। ফলে সকলেই বেশ ভয় পান শনিদেবকে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি সবথেকে ধীরে নিজের স্থান পরিবর্তন করে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে আড়াই বছর সময় নেয় শনি। আর শনির রাশি পরিবর্তনের ফলে ১২ রাশির জাতক-জাতিকার উপরেই প্রভাব পড়ে।
এই বছরে রাশি পরিবর্তন করছে না শনি। তবে পরিবর্তন হবে শনির। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাহুর নক্ষত্র শতভিষায় গোচর করবে শনি। রাহুর ঘরে শনির এই প্রবেশের ফলে একাধিক রাশির জাতক-জাতিকার জীবনে নেমে আসছে ঘোর বিপদ।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
তুলা রাশি
রাহুর নক্ষত্র শতভিষায় এসে এই রাশির জাতক-জাতিকাদের জন্য খারাপ সময় নিয়ে আসবে শনি। এই সময়টা খুবই যন্ত্রণাদায়ক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় জেরবার হবেন এই রাশির জাতক-জাতিকারা। মানসিক ভাবেও অশান্তিতে ভুগতে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
শনির শতভিষায় গোচরের জেরে এই রাশির জাতক-জাতিকাদের উপর অশুভ প্রভাব পড়তে চলেছে। এই সময় এরা যে কাজই করবেন, তা যথেষ্ট সতর্ক হয়ে করতে হবে। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে খুবই সাবধান হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসাতেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এদের। বন্ধুদের থেকেও সাবধান থাকুন এই সময়।
কর্কট রাশি
শনির নক্ষত্র পরিবর্তনের ফলে নানা সমস্যা আসবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই রাশির জাতক-জাতিকারা এই সময় যে কাজেই করতে যাবেন, তা ভেস্তে যাবে। ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে এই রাশির জাতক-জাতিকাদের। এমন পরিস্থিতিতে নিজেদের কাজের প্রতি সত্ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতক-জাতিকাদের।





