রাণা সরকারের প্রযোজনায় তৈরি হতে চলা মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’ ঘিরে নতুন চমক সামনে এল। আগে জানা গিয়েছিল, এই ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে থাকবেন দেবলীনা নন্দী। তবে এবার শোনা যাচ্ছে, শুধু গান নয়, ছবিতে অভিনয়ও করবেন তিনি। এই খবরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
টলিপাড়ার সূত্র বলছে, ছবিতে মহুয়ার দিদির চরিত্রে দেখা যাবে দেবলীনাকে। ইতিমধ্যেই তিনি নিজের অংশের শুটিং শুরু করে দিয়েছেন। মহুয়ার ছোটবেলার চরিত্রে থাকছেন দিব্যাণী মণ্ডল এবং প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। ফলে ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে নতুন মুখের উপস্থিতি থাকছে।
এই ছবিতে মহুয়ার বাবার ভূমিকায় অভিনয় করবেন লোকনাথ দে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন বাবার চরিত্রে তাঁকে দেখা যাবে, যিনি মেয়ের স্বপ্নপূরণে পাশে থাকেন। পাশাপাশি তথাগত মুখার্জিকে দেখা যাবে মহানায়ক উত্তমকুমারের ভূমিকায়। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত।
ব্যক্তিগত জীবনের নানা ঝড় পেরিয়ে এই নতুন অধ্যায়ে পা রেখেছেন দেবলীনা। কিছুদিন আগেই তাঁর মানসিক অবস্থার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি, যা নিয়ে বেশ আলোচনা হয়। সেখানে তিনি সত্যিকারের বন্ধুত্বের অভাবের কথা উল্লেখ করেছিলেন।
আরও পড়ুনঃ “আমি মা হতে চাই, বাচ্চা আমার ভীষণ পছন্দ” প্রথম বিয়ে টেকেনি জিতু কমলের সঙ্গে, আবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নবনীতা দাস? মাতৃত্বের পরিকল্পনা নিয়ে কী জানালেন অভিনেত্রী?
যদিও সেই পোস্টে তিনি কারও নাম বলেননি, তবুও তা নিয়ে নানা জল্পনা ছড়ায়। অনেকেই মনে করছেন, তাঁর কাছের মানুষের মধ্যেই কেউ তাঁকে আঘাত করেছেন। তবে সব বিতর্কের মাঝেও নিজের কাজে মন দিয়েছেন দেবলীনা, আর নতুন এই ছবির মাধ্যমে তিনি ফের আলোচনায় উঠে এসেছেন।





