১২ বছর পর শুক্রের ঘরে প্রবেশ দেবগুরু বৃহস্পতির, প্রভূত টাকা আসবে ৩ রাশির কাছে, বাড়বে সম্মান-প্রতিপত্তি

বর্তমানে নিজের রাশিতে মেষেই রয়েছেন দেবতাদের গুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় ১ বছর ধরে একটি রাশিতে অবস্থান করেন বৃহস্পতি। একটি রাশি থেকে পুনরায় সেই রাশিতে ফিরতে বৃহস্পতিবার সময় লাগে ১২ বছর।

আগামী ১ মে দুপুর ১টা ৫০ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি। আগামী বছরের ১৪ মে পর্যন্ত সেই রাশিতেই থাকবেন তিনি। এরপর তা অরবেশ করবে মিথুন রাশিতে। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার এই গমনের কারণে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা উপকার পেতে পারেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃষ রাশি

এই সময় নানান ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা যদি কোনও নতুন কাজ শুরু করতে চান, তাহলে এটিই উপযুক্ত সময়। এই সময় নানান শুভ কাজ সম্পন্ন হতে পারে। পারিবারিক দায়িত্বের বোঝা একটু বাড়তে পারে এদের। শিশুদের জীবনে উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় তুমুল সাফল্যের সঙ্গে আর্থিক সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

এই সময় সুফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ভাগ্যবান হবেন এরা। নিজেদের কাজে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থনৈতিক অবস্থা ভালো হবে এদের। যদি এই রাশির জাতক-জাতিকারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাহলে এটিই উপযুক্ত সময়। এই সময় বৈষয়িক সম্পত্তি, যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে এদের। এই সময় যদি এই রাশির জাতক-জাতিকারা বিনিয়োগের কথা ভেবে থাকেন, তাহলে ভালো লাভ মিলবে।  

কর্কট রাশি

এই সময় দীর্ঘদিনের অমীমাংসিত কাজ এবং ইচ্ছাপূরণ হতে পারে। দেবগুরু বৃহস্পতি জীবনে কেবল সুখ আনতে পারেন। ভাই বোনের সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। সমাজে সম্মান বাড়বে এদের। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এই সময় ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles