‘আর ছেড়ে যাব না’, প্রধানমন্ত্রী মোদীকে প্রতিশ্রুতি দিয়ে NDA-র সঙ্গে নতুন করে যাত্রা শুরু করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

সামনেই লোকসভা নির্বাচন। এর আগে ফের একবার পাল্টি খেয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইন্ডি জোট ছেড়ে ফের একবার এনডিএ-তেই ফিরেছেন তিনি। নবম বার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে দিল্লি জকান নীতীশ। সেখানে মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, “আর কখনও এনডিএ ছেড়ে যাব না”।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে নানান বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে তৈরি করেছে মহাজোট ইন্ডিয়া। সেই জোটের মূল কাণ্ডারি ছিলেন নীতীশ কুমার। কিন্তু লোকসভার নির্বাচনের প্রাক্কালেই একেবারে রাতারাতি ভোল বদল ঘটে তাঁর। ফের একবার এনডিএ-তেই ফেরেন তিনি।

গত মাসেই বিজেপির হাত ধরেই নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার। সরকার বদল হয় বিহারের। এরপর তিনি দেখা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে। তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার জানান যে বিহারের সরকার নিয়েই মূলত তাদের মধ্যে কথা হয়েছে। ১৯৯৫ সাল থেকেই তিনি বিজেপির সঙ্গে জোটে ছিলেন। ২০১৩ সালের দু’বার বিচ্ছেদ হয়েছে বিজেপির সঙ্গে। তবে এবার নীতীশ জানালেন, তিনি আর এনডিএ ছেড়ে যাবেন না।

বলে রাখি, আগামী ১২ ফেব্রুয়ারি বিহারের বিধানসভায় রয়েছে আস্থা ভোট। বিজেপির সমর্থনে নীতীশ কুমার যখন নতুন সরকার গঠন করেন, তখন তাঁর সঙ্গে শপথ নেন ৮জন মন্ত্রীও। আরজেডি মন্ত্রীদের সরিয়েই মূলত বিজেপি ও জেডিইউ-র বিধায়করা শপথ নিয়েছিলেন।  

আসলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোটের বিজেপি ও জেডিইউ থেকে ১৭টি করে আসনে লড়া হয়েছিল। লোক জনশক্তি লড়েছিল ৬টি আসনে। এই বার লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি কিভাবে হবে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।   

আরও অন্যান্য খবর