একরত্তি শিশুকন্যাকে রাস্তার মাঝেই ছিঁড়ে খেল পথকুকুরদের দল, ছুটে এসে বাচ্চাকে বাঁচাতে পারলেন না পরিবারের লোকেরা

ফের পথকুকুরদের আক্রমণে শিশুমৃত্যুর ঘটনা ঘটল।ছোট্ট শিশুকে একা পেয়ে  রাস্তার মাঝেই ছিঁড়ে খেল পথ কুকুরদের দল। দেড় বছরের বাচ্চাটিকে ছিঁড়ে খেল কুকুররা। পরিবারের লোকজন ছুটে এসেও কুকুরদের কবল থেকে বাঁচাতে পারল না একরত্তিকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে দিল্লির তুঘলকাবাদে। ওই শিশুটির বয়স মাত্র দেড় বছর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই শিশুকন্যার উপর ঝাঁপিয়ে পড়ে তিনটি কুকুর। শিশুটিকে আঁচড়ে-কামড়ে জখম করে দেয় তারা। শিশুটির পায়ে, মুখে ক্ষত তৈরি হয়। তার চিৎকার শুনে ছুটে আসে পরিবারের লোকজন।

কুকুরগুলিকে তাড়ান তারা। কিন্তু ততক্ষণে শিশুটির শরীর রক্তে ভেসে যাচ্ছিল। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বটে। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবী তোলা হয়েছে।

এভাবে পথকুকুরদের হামলায় বিশেষ করে শিশুদের মৃত্যুর খবর মিলছে অহরহ। পথচারীদের উপর পথকুকুরদের হামলা বাড়ছে। এই নিয়ে পদক্ষেপ করার দাবী তুলেছে একদিকে নাগরিক সমাজ। আবার অন্যদিকে, পশুপ্রেমীরা সরব হয়েছেন নিরীহ পথকুকুরদের উপর অত্যাচার নিয়ে। এসবের মাঝেই ফের এক ছোট্ট প্রাণ গেল পথকুকুরদের হামলায়।

প্রসঙ্গত, চলতি মাসেই পথকুকুরদের হামলায় আরও এক খবর মিলেছিল। লখনউয়ের কাছে আলিগঞ্জে এক ষাট বছরের বৃদ্ধাকে তাড়া করেছিল একদল কুকুর। হাম্লাও করে। তবে তাঁর ভাগ্য ভালো থাকায় আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলেন বৃদ্ধা। পথচলতি মানুষরা তাড়িয়ে দেয় কুকুরগুলিকে। কিন্তু এই শিশুর ক্ষেত্রে আর শেষরক্ষা হল না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর