স্টার জলসার নতুন ধারাবাহিক থেকে বাদ পড়ল খুব জনপ্রিয় একজন নায়িকা। স্টার জলসায় আসছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে থাকবে গৌরব চ্যাটার্জি। নায়িকার চরিত্রে কনফার্ম করা হয়েছিল অভিনেত্রী ঋতব্রতা দে-কে।
শোনা যাচ্ছে, শুটিং শুরু হওয়ার আগেই এই সিরিয়াল থেকে বাদ পড়ল ঋতব্রতা। কনফার্ম হয়ে যাওয়ার পর কেন তিনি এই ধারাবাহিকে থাকছেন না তা এখনও স্পষ্ট নয়। স্টুডিও সূত্রে খবর ঋতব্রতার জায়গায় কনফার্ম করা হয়েছে অন্য এক অভিনেত্রীকে।

স্টার জলসায় গাঁটছড়া ধারাবাহিকের পর ছোট পর্দায় দেখা যায়নি গৌরব চ্যাটার্জিকে। আবার নতুন ধারাবাহিকে নতুনভাবে আত্মপ্রকাশ গৌরব চ্যাটার্জির। তবে কোন ধারাবাহিকের পরবর্তীতে আসছে এই নতুন ধারাবাহিক তা এখনও স্পষ্ট নয়।
গাঁটছাড়া ধারাবাহিকে তিন ভাই এবং তিন বোনের গল্প দেখানো হয়েছে। সেখানে তিন ভাইয়ের মধ্যে বড়ো ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন গৌরব। তার সাথে জুটি বেঁধেছিলেন শোলাঙ্কি, তার চরিত্রের নাম ছিল খড়ি। তবে বিগত এই তিন বছর ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছে। আজকাল যেখানে তিন চার মাস চলেই ধারাবাহিক বন্ধ হয়ে যায় এখানে প্রায় তিন বছর চলেছিল অ্যাক্রোপলিস প্রোডাকশনের এই ধারাবাহিক। এখন নতুন কি গল্প আনতে চলেছে এই প্রোডাকশন হাউস তার জন্য উৎসাহিত দর্শকরা।
অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট এর যে কোন সিরিয়ালই খুবই নাম করে দর্শকদের মাঝে। ‘গাঁটছড়া’ থেকে শুরু করে ‘শ্রীমান পৃথ্বীরাজ’ বা ‘আকাশ কুসুম’ সবই একেবারে হিট। কোন নতুন ধারাবাহিক নিয়ে আসছে একরোপলিস এন্টারটেনমেন্ট সেদিকেই নজর দর্শকদের। এই ধারাবাহিকে রয়েছেন সকলের পছন্দের গৌরব চ্যাটার্জি।
সূত্রের খবর, স্টার জলসা চ্যানেলে অন্য এক নতুন ধারাবাহিকের আগমন নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রোডাকশন হাউজের মধ্যে বিবাদ দেখা গিয়েছে। তারপরে ফের নতুন ধারাবাহিকের আগমন কতটা দর্শকদের খুশি করবে সেটাই দেখার। নাকি এই ধারাবাহিক নিয়েও তৈরি হবে বিবাদ। প্রোমো না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। স্টার জলসা পর্দায় নজর রাখতে হবে নতুন ধারাবাহিকের প্রোমোর জন্য।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!