‘জীবনটা তো অনিশ্চিত, পিয়াই আমার সব থেকে বড় শক্তি’, জুটেছিল ‘বউ চোর’-এর তকমা, এবার স্ত্রীকে নিয়ে মনের কথা জানালেন পরমব্রত

বরাবরই প্রেমে থেকেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। তিনি ছিলেন টলিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর। সে সময় বহু নায়িকার সাথে নাম জড়িয়ে ছিল তাঁর। কখনও স্বস্তিকা, কখনও রাইমা সেন, কখনও অন্য কেউ। ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে করেন এই অভিনেতা (Parambrata Chattopadhyay)। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেন তিনি। তাঁদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয় বিনোদন জগতে।

হঠাৎই বিয়ের আগের দিন জানা যায় তাদের বিয়ের খবর। চরম ট্রোলিং এর শিকার হন এই নতুন দম্পতি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র চর্চায় ছিলেন পরম-পিয়া। যেহেতু পিয়া অনুপমের স্ত্রী তাই তার প্রসঙ্গ আসে বারবার দোষারোপ চলে পিয়ার ওপর। বন্ধুর বউ চোর তখনও জোটে পরমব্রতর কপালে। কিন্তু পরমব্রত বলেছেন, অনুপম জানত। এই সবকিছুর পর এবার মুখ খুললেন অভিনেতা। পিয়া-কে নিয়ে অকপট পরম। কেমন আছেন তারা জানালেন এক সাক্ষাৎকারে। বিয়ের পর প্রথম সাক্ষাৎকারে পরমব্রত চট্টোপাধ্যায়।

সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে তাঁর বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন। পরমব্রত জানান, “পিয়া যেভাবে সবটা দেখে রাখে তাতে অভিযোগের অবকাশ নেই। ভালোই চলছে দাম্পত্য জীবন”। এরপর অভিনেতা জানান তাঁর জীবনে পিয়ার জায়গা ঠিক কোথায় সেই নিয়ে কথা বলেন। অভিনেতা বলেন, “আমাদের জীবনটা তো অনিশ্চিত। অনেক ওঠা পড়া থাকে। বাবা মাও নেই। সেখানে দাঁড়িয়ে ও একটা ভরসার জায়গা। আমার সব থেকে বড় শক্তি”।

জানা গিয়েছে, অনুপমের সূত্রেই আলাপ হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর। ২০১৭-১৮ সাল থেকে তাঁদের আলাপ। তবে এতদিন ধরে এসব কিছুই ছিল না। কিছুদিন আগেই তারা সম্পর্কে আসার কথা ভাবেন আর তারপরেই ভাবেন তারা নিজেদেরকে সাত পাকে বাঁধবেন। সাক্ষাৎকারে পরম বলেছেন,  “আমরা একে অন্যকে ২০১৭-১৮ সাল থেকে চিনি। কিন্তু এই চেনা জানাটাকে নতুন ধাপে নিয়ে যাওয়া যায় যে বা আমরা অন্য কোনও সম্পর্কে থাকতে পারি সেটা ঠিক করি ১.৫ থেকে ২ বছর আগেই”।

অনুপম রায়ের আগেই জানিয়েছিলেন যে তিনি পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়া চক্রবর্তী বিয়ের প্রসঙ্গে কিছুই জানেন না। পরম চক্রবর্তীর মুখ খুলতে ঘটনাটা ঠিক ঘুরে গেল। এই প্রসঙ্গে পরম জানান, “ও এটা কেন বলেছে জানি না। কিন্তু অনুপমকে সবটা জানানো হয়েছিল। ও জানত আমাদের বিয়ের বিষয়ে। এই বিষয়ে আমি নিশ্চিত”। বন্ধুর বউ চোরের তকমা জুটলেও, তার সাথে যে অনুপমের কোন তিক্ততা নেই তা স্পষ্ট করে দিয়েছেন পরমব্রত।

আরও অন্যান্য খবর