প্রতিবন্ধকতাকে জয়! দুটো হাতই নেই, পা দিয়ে বল করেই ঘোল খাওয়ান ব্যাটসম্যানদের, শচীনের দশ নম্বর জার্সি গায়ে মাঠে আমির

ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের ১০ নম্বর জার্সি পড়ে ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়াচ্ছে এক তরুণ। তবে এই তরুণে দুটো হাত নেই। পা দিয়ে বল করে সে, ফিল্ডিং করার সময়ও পা দিয়েই বাউন্ডারি আটকায়। তিনি ভারতীয় ক্রিকেটের বিস্ময় আমির হুসেন। আমির যতবারই পা দিয়ে বল ছুড়ছেন ততবারই অবাক হচ্ছেন উইকেট কিপার। দৌড় এসে পিঠ চাপড়ে দিচ্ছেন আমির হুসেনের। সেই উইকেট কিপার আর কেউ নয়, তিনি শচীন রমেশ টেন্ডুলকর। শচীন টেন্ডুলকারের পিঠে জ্বল জ্বল করছে আমির হুসেনের নাম।

আমির হুসেন ভারতীয় প্যারা ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র। বর্তমানে তিনি জম্বু অ্যান্ড কাশ্মীর প্যারা ক্রিকেট টিমের অধিনায়ক। আমিরের জীবনের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। ১৯৯০ সালে কাশ্মীরের বীরবেহারা গ্রামে জন্ম আমিরের। ছোটবেলা থেকেই আমিরের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। ১৯৯৭ সালে, মাত্র ৮ বছর বয়সে পারিবারিক ব্যবসার কাজ সামলাচ্ছিল আমির। পারিবারিক ব্যবসা কাঠ চেড়াইয়ের কাজেও ছোট থেকে হাত পোক্ত ছিল আমিরের। এমন সময় অসাবধানতাবশত চিরদিনের জন্য হাত হারাতে হয় আমিরকে।

আমির হুসেনকে আটকাতে পারেনি কোন প্রতিবন্ধকতা। হাত নেই তবে দুটো পা আছে চওড়া কাঁধ আছে। সেই নিয়েই স্বপ্ন দেখা। গলা এবং কাঁধের মাঝে ব্যাট রেখে প্র্যাকটিস করতেন আমির। পা দিয়ে নিখুঁত বল করতে পারে আমির। সেসব পেরিয়ে এসে জম্বু ও কাশ্মীরের প্যারা ক্রিকেটে টিমের অধিনায়ক তিনি। ২০১৩ সালে আমের হোসেন প্রথমে নজরে আসে। তখন তিনি দিল্লির হয়ে খেলছেন। তার একটাই স্বপ্ন ছিল শচীন টেন্ডুলকারের সাথে দেখা করবে সে।

হুসেনের এক সাক্ষাৎকার লেখা ছাপা হয় সংবাদপত্রে। অদ্ভুত ভঙ্গিতে পা দিয়ে বল করছে এক তরুণ ক্রিকেটার। সেই খবর পৌঁছে যায় শচীন টেন্ডুলকারের কাছে। শচীন নিজে এসে দেখা করেন আমিরের সাথে। দীর্ঘ অপেক্ষার পর এল সেই দিন। যেদিনের স্বপ্ন ছোটোবেলা থেকে দেখে আসছে আমির হুসেন। ক্রিকেট মাঠে নামলেন তিনি আর তার টিমমেট ভারতীয় দলের কিংবদন্তী শচীন টেন্ডুলকার।

শচীন দীর্ঘ ২৪ বছর দশ নম্বর জার্সি পরে ভারতীয় টিমের হয়ে খেলেছেন। বর্তমানে দশ নম্বর জার্সিটি সংরক্ষণ করা হয়েছে। দশ নম্বর জার্সি পরে আর কেউ মাঠে নামতে পারবে না। তবে এবার একজন নামল। দশ নম্বর জার্সি পরে মাঠে নেমে গোটা মাঠ বাঘের মতো দাপিয়ে বেড়িয়েছে। দ্য স্ট্রিট প্রিমিয়ার লিগে শচীনের জার্সি গায়ে খেলল আমির হুসেন। আর আমিরের জার্সি গায়ে মাঠে দেখা গেল কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে।

RELATED Articles