অবশেষে সিবিআইয়ের তলবে সাড়া, নিজাম প্যালেসে শাহজাহানের ভাই আলমগীর-সহ বাকি ঘনিষ্ঠরাও, মিলবে কোনও বড় তথ্য?

শেষমেশ সিবিআইয়ের তলবে সাড়া সন্দেশখালির শেখ শাহজাহানের ভাই আলমগীর-সহ তাঁর ঘনিষ্ঠদের। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় তলব করা হয়েছিল তাদের। আজ, শনিবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন আলমগীর-সহ ৬ জন।

কিছুদিন আগেই ইডির উপর হামলার ঘত্নাত ফের সন্দেশখালিতে অভিযান চালিয়েছিলেন সিবিআই। বর্তমানে শাহজাহান সিবিআইয়ের হেফাজতেই রয়েছেন। এই মামলার তদন্ত চলছে। গত ১৩ মার্চ সন্দেশখালিতে অভিযানে গিয়ে আলমগীরের বাড়ি যায় সিবিআই। সেখানে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিশ ধরানো হয়েছিল।

১৪ মার্চ আলমগীর সহ আরও ১৪ জনকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। কিন্তু সেই তলব এড়িয়ে গিয়েছিলেন আলমগীর। সিবিআইয়ের থেকে সময় চেয়েছিলেন তিনি। এরপর আজ, শনিবার মোট ১৫ জনের মধ্যে ৬ জন হাজিরা দেন নিজাম প্যালেসে। ১২টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, সন্দেশখালি কাণ্ডে মোট ১৫ জনকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। শাহজাহানের ভাই আলমগীরের পাশাপাশি নোটিশ দেওয়া হয় মাফুজা মোল্লা, আবুহোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লা ও আরও অনেককেই। এরা সকলেই শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু আজ ১৫ জনের মধ্যে ৬ জন হাজিরা দিয়েছেন নিজাম প্যালেসে।

প্রসঙ্গত, সন্দেশখালিতে শাহজাহানের বাড়ি তল্লাশিতে গেলে হামলার মুখে পড়েছিল ইডি। সেই সময় থেকেই পলাতক ছিলেন শাহজাহান। ৫৫ দিন পর তাঁকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে তিনি রয়েছেন সিবিআই হেফাজতে। শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালির মহিলারা জমি বাড়ি দখল নেওয়া, নারী নির্যাতন, শ্লী’ল’তা’হা’নির অভিযোগ তুলেছেন। তদন্ত চলছে এই ঘটনার।  

আরও অন্যান্য খবর