কোনও টাকা দেব না! শুটিং শুরুর আগেই পালালেন প্রযোজক, ঘোর বিপদে ‘রায়ায়ণ’-এর গোটা টিম, বন্ধের পথে রণবীরের ছবি?

কবে শুরু হবে নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’ (Ramayan) ছবির শুটিং? এই নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল, রামনবমী দিন থেকেই শুরু হবে ‘রামায়ণ’ (Ramayan)ছবির শুটিং। ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। খবর প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। তবে ছবি ঘোষণার পর থেকে একাধিক বার নানা কারণে পিছিয়ে গিয়েছে কাজ।

সম্প্রতি, জানা গিয়েছে পুরো রামায়ন টিম মহা বিপাকে। ছবির শুটিং শুরুর আগেই টিমের হাত ছেড়েছেন প্রযোজক মধু মন্টেনা। বলিউড সূত্রে খবর, প্রযোজক মধু নাকি ‘রামায়ণ’, ছবির টিমকে স্পষ্ট জানিয়েছেন, “তিনি আর এই ছবিতে টাকা ঢালবেন না।” এসম্পর্কে প্রযোজক অফিসিয়ালি কোনও ঘোষণা করেননি। কিন্তু কী কারণে প্রযোজকের এমন সিদ্ধান্ত, সেই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি।

কিছুদিন আগে জানা গিয়েছিল সেই মতো যদি এগোয় তাহলে, রামনবমীতেই রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর শুভসূচনা হবে। আগামী ১৭ এপ্রিল রামনবমীর শুভক্ষণে ছবির নাম, কাস্টিং এবং যাবতীয় তথ্য প্রকাশ্যে আনা হবে। সূত্রের খবর, ২০২৫ সালের দিওয়ালিতে মুক্তি পাবে রণবীর অভিনীত এই ছবি।

সূত্রের খবর, মূলত শ্রীলঙ্কার অংশের শুটিংগুলো হবে মার্কিনে। রাবণের ভূমিকায় অভিনয় করবেন যশ। রামের চরিত্রের জন্য কড়া প্রস্তুতি নিতে শুরু করেছেন রণবীর। এমনকি খাদ্যতালিকাতেও বদল এনেছেন কাপুর পুত্র। প্রিয় খাবার মাংসও ছেড়েছেন বলেই জানা গেছে। ছবিতে সীতার চরিত্রে থাকছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। হনুমানের চরিত্রে সানি দেওল এবং কুম্ভকর্ণের চরিত্রে দেখা যাবে ববিকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তারকাদের এআই লুক ভাইরাল হয়েছে।

নীতেশের এই ছবি ভারতের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে। মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে শুটিং। মুম্বই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং। যার বেশিরভাগই শুট করা হবে মুম্বইয়ে। তার পর লন্ডন পাড়ি দেবে গোটা টিম।হলিউডের অস্কারজয়ী ভিএফএক্স সংস্থার সঙ্গে জোটবদ্ধ হন তাঁরা। অনেক দিন ধরেই চর্চায় রয়েছে এই ছবি।

RELATED Articles