লোকসভা ভোট যত এগিয়ে আসছে নানান প্রার্থীদের হুমকি, গর্জন বাড়ছে। বিডিওর অফিসে ঢুকে পুলিশ প্রশাসনকে হুমকি দিতে শোনা গিয়েছিল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। এবার সেই অভিযোগে তাঁকে শোকজ করল নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের পর এবার আরও এক বিজেপি প্রার্থীকে শোকজ করা হল।
কী এমন বলেছিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)?
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। সেই নিয়ম ভাঙলেই শোকজ করা হচ্ছে প্রার্থীদের। গতকাল, মঙ্গলবার ডেবরার ট্যাবাগেরিয়াতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। সেখানেই বিডিওর অফিসে ঢুকে পুলিশ প্রশাসনকে হুমকি দিতে শোনা গিয়েছিল তাঁকে।
হিরণ (Hiran Chatterjee) বলেছিলেন, “আগামী দুমাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন। গ্রামে কোনও পুলিশ-প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না। আগামী দুমাস সবকিছু আটকে রাখুন। ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব”।
তাঁর এহেন মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ করে তৃণমূল। সেই প্রেক্ষিতেই তাঁকে নির্বাচন কমিশন শোকজ করেছে বলে খবর। তবে এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান, “আমরা এখনও কোনও শোকজ লেটার পাইনি। পেলে উত্তর দেওয়া হবে।
অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) অবশ্য জানিয়েছেন, তখনও পর্যন্ত তাঁর কাছে কোনও শোকজ চিঠি পৌঁছায়নি। তিনি বলেন, “যদি আমার কাছে কোনও শোকজ নোটিস আসে, তার উত্তর আমার দল থেকে দেওয়া হবে”।
হিরণের (Hiran Chatterjee) পাল্টা বক্তব্য, গতকাল ডেবরা ব্লকের অন্তর্গত ট্যাবাগেরিয়া এলাকায় গিয়ে এলাকাবাসীদের থেকে অনেক অভিযোগের কথা শুনেছিলেন তিনি। পরবর্তীতে সন্ধেয় তিনি যখন সেই অভিযোগগুলি নিয়ে বিডিও-র কাছে যোগাযোগ করেন, তখন বিডিও তাঁকে বলেন, বিডিও এই ব্যাপারে কিছুই জানেন না। পরে কথা প্রসঙ্গে বিডিও তাঁকে জানান, ৩০০ গাড়ি ‘অবৈধ’ বালি আটকে রাখা হয়েছে।
অন্যদিকে আবার তৃণমূল প্রার্থী জুন মালিয়া সমর্থনে মিছিল বের করেছিল তৃণমূল। সেখানে আবার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের ট্যাবলো বের করা হয়। সেই ট্যাবলোয় শিশুদের ব্যবহার করা হয়েছে। কিন্তু নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ। নির্বাচনী আইন ভঙ্গের কারণে তৃণমূল নেতা সৌমেন খাঁয়ের বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!