মমতা শংকর মেয়েদের শাড়ি পরার ধরন নিয়ে যে মন্তব্য করেছেন তা খানিকটা থিতু হয়েছে। মেয়েদের শাড়ি পরা ধরন, কিভাবে আঁচল নেবে তা নিয়ে বেজায় চর্চা হয়েছে নেট পাড়ায়। এবার অন্তর্বাস কেমন পড়া হবে সেই নিয়ে উসকে দিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee)।
লোকে কি ভাবছে লোকে কি বলছে এইসব ভাবে না আর আজকালকার প্রজন্মের মানুষরা। কোন লুকোচাঁপা না রেখে নিজেকে ভালোবাসার বার্তা দিয়েছেন পরমা। কিছুদিন আগে রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমায় ব্রা নিয়ে ছবিতে রণবীর সিং-কে উচিত শিক্ষা দিয়েছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সিনেমাতে দেখানো হয়েছিল, মেয়েদের অন্তর্বাস কিনতে পুরুষের দ্বিধা থাকা উচিত নয়। পুরোনো ধারণা ভাঙার বার্তা দিয়েছিলেন চূর্ণী। এদের অন্তর্বাস নিয়েই যত বিরক্তিকর কথা।
সোশ্যাল মিডিয়ায় পরমা (Parama Banerjee) নিজের একটি ছবি পোস্ট করেন। সেখানে ব্যাকলেস পোশাকে দেখা যায় সংগীত শিল্পী কে। সেই সেলফিতে স্পষ্ট দেখা যাচ্ছে পরমার ব্রা এর স্ট্র্যাপ। ছবির সঙ্গে পরমা লেখেন, “জানি না কীভাবে এটা লেখা উচিত, আমাদের বেড়ে ওঠবার সময়ে শাড়ির ব্লাউজ বা স্লিভলেস টপের সামান্য ব্রায়ের স্ট্র্যাপ দেখা যাওয়াটাও নিন্দার ছিল…বাড়ির বয়স্ক কাকিমা বা দিদি চুপি চুপি তা আলতো করে তা আবার গোপন জায়গায় পাঠিয়ে দিতেন”।
রোজগেরে গিন্নির জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা ২০২৪ শে দাঁড়িয়ে মেয়েদের গোপনীয়তার আগল ভেঙে দিলেন। পরমা (Parama Banerjee) বলেছেন, নিজে সারাজীবন স্লিভলেস পোশাক এড়িয়ে চলেছেন, একমাত্র কারণ অন্তর্বাস লুকিয়ে রাখা। তিনি (Parama Banerjee) আরও লেখেন, ‘২০২৪ এসে আমি দেখছি এখনকার সময়ে পোশাক তৈরি করা হচ্ছে এমন ভাবে যে, যে কোনও দিক থেকেই দেখা যাবে অন্তর্বাসের ফিতে। শুধু তা-ই নয়, আমাদের সময় যাঁরা বিদেশি অন্তর্বাস কেনার সামর্থ্য রাখতেন তাঁরা নানা ধরনের নকশা করা অন্তর্বাস পরতেন। বাকিদের ক্ষেত্রে রং সীমাবদ্ধ ছিল সাদা, কালো অথবা ঘিয়ে রঙের অন্তর্বাসে।’

এখনকার প্রজন্ম পছন্দ করেন না রাখঢাক। পোশাকের সঙ্গে নানা রঙের অন্তর্বাস পরে সেটা আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্যে আনেন। সেইসব তরুণীদের দেখে অনুপ্রাণিত হয়েছেন ৫০ পেরিয়ে যাওয়া সংগীত শিল্পী পরমা (Parama Banerjee)। তরুণীদের বাহারি অন্তর্বাসের ফিতে দেখলে তার মনে হয় এই পোশাক বেশ আরামদায়ক। ট্রোলারদের নিয়ে কখনোই বেশি ভাবনা-চিন্তা করতে রাজি নন গায়িকা। গায়িকা জানিয়েছেন, তার স্বামী ও দুই পুত্র তাকে সাহস জুগিয়েছেন স্লিভলেস পোশাক পরতে।






